তুমি কী মনে কর, প্রতিষ্ঠানের সফলতা অর্জনে ব্যবসায় পরিবেশের প্রভাব রয়েছে? উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: প্রতিষ্ঠানের সফলতা অর্জনে ব্যবসায় পরিবেশের প্রভাব রয়েছে বলে আমি মনে করি। যে পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে কোনো দেশের-ব্যবসায় প্রতিষ্ঠান গঠিত ও পরিচালিত হয় তাকে ব্যবসায় পরিবেশ বলে। একটা দেশের ব্যবসায় পরিস্থিতি এর পারিপার্শ্বিক প্রাকৃতিক ও অপ্রাকৃতিক বিভিন্ন উপাদান বা শক্তির দ্বারা প্রভাবিত হয়। উদ্দীপকের জনাব শাহেদ একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তার উৎপাদিত প্লাস্টিকসামগ্রীর ভালো চাহিদা রয়েছে। তবে পলিথিন ব্যাগ উৎপাদন ও বিক্রয় নিষিদ্ধ হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি এর সাথে কাগজের ব্যাগ তৈরির ব্যবসায় শুরু করেন। সস্তায় শ্রম, কাঁচামালের সহজলভ্যতা, সরকারি প্রদত্ত সুবিধার কারণে অনেকে নতুন নতুন ব্যবসায় স্থাপনে আগ্রহী হয়ে ওঠে। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তিনি শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দেন। ব্যবসায় পরিবেশের দুটি উপাদান অর্থাৎ প্রাকৃতিক ও অপ্রাকৃতিক পরিবেশের উপাদান ব্যবসায়ের ওপর গুরুত্বপূর্ণ প্রভাববিস্তার করে থাকে। কারণ পরিবেশের উপাদানগুলোর অনুকূল উপস্থিতি ব্যবসায়-বাণিজ্যের উন্নতিসাধনে সহায়ক। উদ্দীপকের জনাব শাহেদ তাই ব্যবসায় পরিবেশের উপাদানগুলো বিবেচনা করে ব্যবসায় পরিচালনা করেন। এতে তিনি তার ব্যবসায়ে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। তাই আমি মনে করি, প্রতিষ্ঠানের সফলতা অর্জনে ব্যবসায় পরিবেশের প্রভাব রয়েছে।
HSC Management 1st Paper Chapter 2: ব্যবসায় পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 2: ব্যবসায় পরিবেশ · সৃজনশীল
তুমি কী মনে কর, প্রতিষ্ঠানের সফলতা অর্জনে ব্যবসায় পরিবেশের প্রভাব র…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর