শেয়ারFacebookWhatsApp

জনাব কায়সারের আর্থিক সমস্যার সমাধান কীভাবে হতে পারে? তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও।

উত্তর: ব্যাংক ঋণের মাধ্যমে জনাব কায়সার তার আর্থিক সমস্যার সমাধান দিতে পারে। যে সকল আর্থিক মধ্যস্থ ব্যবসায় প্রতিষ্ঠান তাদের সাধারণ ব্যবসায়িক কার্য হিসেবে বিভিন্ন আমানতি হিসাবের মাধ্যমে অর্থ জমা রাখে, ঋণ দেয়, বিনিয়োগ করে, অর্থের লেনদেন ও সেই সাথে বিল ও বন্ড বাট্টা করে এবং চেক, ড্রাফট, পে-অর্ডার ইত্যাদি ইস্যু ও তার মর্যাদা প্রদান করে তাদেরকে। ব্যাংক বলে। ব্যাংক তার জমাকৃত অর্থের প্রয়োজনীয় অংশ নিজের হাতে রেখে বাকি অংশ ঋণ দেয়, যা থেকে মুনাফাস্বরূপ সুদ পায়। উদ্দীপকে জামালপুর জেলার জনাব কায়সার বাঁশ, খেজুর ও তাল গাছের উপর ভিত্তি করে 'পসরা' নামের একটি কুটিরশিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেন। তার প্রতিষ্ঠানের উৎপাদিত বিভিন্ন পণ্য যেমন: হাতপাখা, টুপি, শিতল পাটি, মাদুরসহ বিভিন্ন রকম খেলনাসামগ্রী ক্রেতাদের ভীষণভাবে আকৃষ্ট করে। ফলে তার উৎপাদিত পণ্যসামগ্রী দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও প্রচুর পরিমাণে রপ্তানি হচ্ছে। সময়ের সাথে সাথে চাহিদা বৃদ্ধি পাওয়ায় তিনি কারখানাটি সম্প্রসারণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু আর্থিক সংকটের কারণে তিনি কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না। জনাব কায়সারের বর্তমানে যে আর্থিক সমস্যা চলছে তার সমাধান ব্যাংক দিতে পারে। কারণ যে কোনো ব্যবসায় স্থাপন বা সম্প্রসারণের জন্য অর্থের প্রয়োজন। এই অর্থ সংগ্রহের অন্যতম একটি মাধ্যম হচ্ছে ব্যাংক ঋণ। গ্রাহকগণ নির্দিষ্ট জামানতের বিনিময়ে ব্যাংক হতে যে অর্থ সংগ্রহ করে তাকে ব্যাংক ঋণ বলে। ব্যাংক ঋণ গ্রহণের মাধ্যমে একদিকে যেমন নতুন ব্যবসায় স্থাপন করা যায় অন্যদিকে ব্যবসায় সম্প্রসারণের ক্ষেত্রেও এটিকে কাজে লাগানো যায়। তাই আমি মনে করি, ব্যাংক ঋণের মাধ্যমে জনাব কায়সার তার আর্থিক সমস্যার সমাধান দিতে পারে।

HSC Management 1st Paper Chapter 2: ব্যবসায় পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Management 1st Paper · Chapter 2: ব্যবসায় পরিবেশ · সৃজনশীল

জনাব কায়সারের আর্থিক সমস্যার সমাধান কীভাবে হতে পারে? তোমার মতামতের …

উদ্দীপক

জামালপুর জেলার জনাব কায়সার বাঁশ, খেজুর ও তাল গাছের ওপর ভিত্তি করে 'পসরা' নামের একটি কুটিরশিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তার প্রতিষ্ঠানের উৎপাদিত বিভিন্ন পণ্য যেমন- হাতপাখা, টুপি, শীতল পাটি, মাদুরসহ বিভিন্ন রকম খেলনাসামগ্রী ক্রেতাদের ভীষণভাবে আকৃষ্ট করে। ফলে তার উৎপাদিত পণ্যসামগ্রী দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও প্রচুর পরিমাণে রপ্তানি হচ্ছে। সময়ের সাথে সাথে চাহিদা বাড়ায় তিনি কারখানাটি সম্প্রসারণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু আর্থিক সংকটের কারণে তিনি কার্যকর ব্যবস্থা নিতে পারছেন না।

উত্তর

মুনাফা অর্জনের লক্ষ্যে পণ্যদ্রব্য ও সেবাকর্ম উৎপাদন এবং বণ্টন-সংশ্লিষ্ট সকল বৈধ কার্যপ্রক্রিয়া হলো ব্যবসায়।

উত্তর

পারিপার্শ্বিকতায় শব্দ ও কোলাহল বেড়ে যাওয়ার কারণে শান্ত ও নিরিবিলি পরিবেশে যে অস্বাভাবিকতার জন্ম নেয় তাকে শব্দ দূষণ বলে। শান্ত ও নিরিবিলি পরিবেশ মানুষসহ সকল সৃষ্টিকুলের জন্যই গুরুত্বপূর্ণ। ব্যবসায়ের উন্নয়ন এবং বাজার ও শহর সৃষ্টি শব্দ দূষণের অন্যতম কারণ। এরূপ দূষণের ফলে মানুষের শ্রবণশক্তি, চিন্তা ও অনুভূতিশক্তি হ্রাস পাচ্ছে, মানসিক চাপ বাড়ছে, সুস্থ চিন্তা-ভাবনায় বাধার সৃষ্টি হচ্ছে। এছাড়াও উচ্চ রক্তচাপ, স্ট্রোক, হার্ট অ্যাটাক, কানে ও মাথার বিভিন্ন রোগ শব্দ দূষণের কারণে হয়ে থাকে।

উত্তর

জনাব কায়সার প্রাকৃতিক পরিবেশের ওপর ভিত্তি করে ব্যবসায় করছেন। কোনো দেশের জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা, নদনদী, আয়তন, অবস্থান ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে উঠে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। পৃথিবীর বিভিন্ন দেশের প্রাকৃতিক পরিবেশ বিচিত্র ধরনের। এ সকল উপাদানের পার্থক্যহেতু দেশের ব্যবসায় কার্যকলাপও ভিন্নতর হয়ে থাকে। এ ধরনের উপাদান মানুষ যেমন তৈরিও করতে পারে না তেমনি এর ব্যাপক পরিবর্তনও মানুষ ঘটাতে পারে না। উদ্দীপকে জামালপুর জেলার জনাব কায়সার বাঁশ, খেজুর ও তাল গাছের ওপর ভিত্তি করে 'পসরা' নামের একটি কুটিরশিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেন। এক্ষেত্রে তিনি তার প্রতিষ্ঠানের জন্য যে সকল কাঁচামাল ব্যবহার করেন তা প্রকৃতি থেকে সংগ্রহ করতে হয়। তাই বলা যায়, জনাব কায়সার প্রাকৃতিক পরিবেশের ওপর ভিত্তি করে ব্যবসায় করছেন।

উত্তর

ব্যাংক ঋণের মাধ্যমে জনাব কায়সার তার আর্থিক সমস্যার সমাধান দিতে পারে। যে সকল আর্থিক মধ্যস্থ ব্যবসায় প্রতিষ্ঠান তাদের সাধারণ ব্যবসায়িক কার্য হিসেবে বিভিন্ন আমানতি হিসাবের মাধ্যমে অর্থ জমা রাখে, ঋণ দেয়, বিনিয়োগ করে, অর্থের লেনদেন ও সেই সাথে বিল ও বন্ড বাট্টা করে এবং চেক, ড্রাফট, পে-অর্ডার ইত্যাদি ইস্যু ও তার মর্যাদা প্রদান করে তাদেরকে। ব্যাংক বলে। ব্যাংক তার জমাকৃত অর্থের প্রয়োজনীয় অংশ নিজের হাতে রেখে বাকি অংশ ঋণ দেয়, যা থেকে মুনাফাস্বরূপ সুদ পায়। উদ্দীপকে জামালপুর জেলার জনাব কায়সার বাঁশ, খেজুর ও তাল গাছের উপর ভিত্তি করে 'পসরা' নামের একটি কুটিরশিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেন। তার প্রতিষ্ঠানের উৎপাদিত বিভিন্ন পণ্য যেমন: হাতপাখা, টুপি, শিতল পাটি, মাদুরসহ বিভিন্ন রকম খেলনাসামগ্রী ক্রেতাদের ভীষণভাবে আকৃষ্ট করে। ফলে তার উৎপাদিত পণ্যসামগ্রী দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও প্রচুর পরিমাণে রপ্তানি হচ্ছে। সময়ের সাথে সাথে চাহিদা বৃদ্ধি পাওয়ায় তিনি কারখানাটি সম্প্রসারণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু আর্থিক সংকটের কারণে তিনি কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না। জনাব কায়সারের বর্তমানে যে আর্থিক সমস্যা চলছে তার সমাধান ব্যাংক দিতে পারে। কারণ যে কোনো ব্যবসায় স্থাপন বা সম্প্রসারণের জন্য অর্থের প্রয়োজন। এই অর্থ সংগ্রহের অন্যতম একটি মাধ্যম হচ্ছে ব্যাংক ঋণ। গ্রাহকগণ নির্দিষ্ট জামানতের বিনিময়ে ব্যাংক হতে যে অর্থ সংগ্রহ করে তাকে ব্যাংক ঋণ বলে। ব্যাংক ঋণ গ্রহণের মাধ্যমে একদিকে যেমন নতুন ব্যবসায় স্থাপন করা যায় অন্যদিকে ব্যবসায় সম্প্রসারণের ক্ষেত্রেও এটিকে কাজে লাগানো যায়। তাই আমি মনে করি, ব্যাংক ঋণের মাধ্যমে জনাব কায়সার তার আর্থিক সমস্যার সমাধান দিতে পারে।
HSCManagement 1st PaperChapter 2: ব্যবসায় পরিবেশ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব ইকবাল ঢাকায় থাকেন। তিনি সন্দ্বীপে একটি বাড়ি কিনেন। সন্দ্বীপে গিয়ে তিনি সমুদ্রে মাছ ধরেন। উক্ত মাছ বিশেষ প্রক্রিয়ায় শুকিয়ে চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করেন। বাজারে তার পণ্যের ব্যাপক সুনাম আছে। পণ্যগুলোর ওজন ও আকার সুনির্দিষ্ট না থাকায় ক্রেতারা মাঝে মধ্যে তার পণ্য ক্রয়ে সমস্যার মুখোমুখি হন।

Jessore · 2017

ক
সামাজিক ব্যবসায় কী?
খ
শিল্পকে কেন্দ্রীভূত কাজ বলা হয় কেন?
গ
উদ্দীপকে পরিবেশের কোন উপাদান বিবেচনায় জনাব ইকবাল সন্দ্বীপে ব্যবসায় শুরু করেন? ব্যাখ্যা করো।
ঘ
ক্রেতাদের সমস্যা সমাধানে জনাব ইকবালের করণীয় সম্পর্কে তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.শিল্পকে কেন্দ্রীভূত কাজ বলা হয় কেন?

শিল্পকে কেন্দ্রীভূত কাজ বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সামাজিক ব্যবসায় কী?

সামাজিক ব্যবসায় কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বাংলাদেশ একটি জনবহুল দেশ। আশির দশকের শুরুতে জনাব আওলাদ বাংলাদেশের জনসম্পদকে কেন্দ্র করে ঢাকায় একটি পোশাক কারখানা গড়ে তোলেন, যার লক্ষ্য ছিল বাংলাদেশের অভ্যন্তরীণ চাহিদা মিটানো। আশির দশকের মাঝামাঝি জনাব আওলাদ যুক্তরাষ্ট্রে চলে যান এবং বাড়ি বাড়ি গিয়ে তার তৈরি পোশাক বিক্রি করেন। ক্রমান্বয়ে তার তৈরি পোশাক জনপ্রিয় হয়ে ওঠে। জনাব আওলাদ যুক্তরাষ্ট্রে বসে তার কারখানায় নিয়োজিত জনাব সেজাদকে প্রয়োজনীয় সংখ্যক পোশাক উৎপাদনের নির্দেশ দেন। জনাব সেজাদ কারখানার কর্মীদেরকে দিয়ে পোশাক উৎপাদন করে জনাব আওলাদ বরাবর প্রেরণ করেন। জনাব আওলাদ একের পর এক তৈরি পোশাকের নতুন বাজারের দ্বার উন্মুক্ত করেন।

Sylhet · 2017

ক
খুচরা ব্যবসায় কী?
খ
প্রাকৃতিক পরিবেশ বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে জনাব আওলাদ পরিবেশের কোন উপাদান বিবেচনায় ঢাকায় পোশাক কারখানা গড়ে তোলেন? ব্যাখ্যা করো।
ঘ
'উদ্দীপকে জনাব আওলাদ ও জনাব সেজাদ, উভয়ের কাজকে কি উদ্যোগ' বলা যায়? উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.প্রাকৃতিক পরিবেশ বলতে কী বোঝায়?

প্রাকৃতিক পরিবেশ বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.খুচরা ব্যবসায় কী?

খুচরা ব্যবসায় কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শেরপুরের হাবিব স্থানীয় তাল, বাঁশ ও খেজুর গাছের ওপর ভিত্তি করে 'রূপসী বাংলা' নামে একটি কুটির শিল্প গড়ে তুলেছেন। তার শিল্পে উৎপাদিত পাখা, টুপি, পাট ও খেলনা সামগ্রী ক্রেতাদের আকৃষ্ট করে। তার উৎপাদিত পণ্য বিদেশেও রপ্তানি হচ্ছে। দিন দিন চাহিদা বৃদ্ধি পাওয়ায় তিনি কারখানাটি সম্প্রসারণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু মূলধন সংকটের কারণে কার্যকর পদক্ষেপ নিতে পারছেন না।

Chittagong · 2017

ক
একমালিকানা ব্যবসায় কী?
খ
নামমাত্র অংশীদার বলতে কী বোঝায়?
গ
হাবিব কোন পরিবেশের ওপর ভিত্তি করে তার প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন? ব্যাখ্যা করো।
ঘ
হাবিবের ব্যবসায়ের সমস্যা উত্তরণের উপায় সম্পর্কে যুক্তি উপস্থাপন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.নামমাত্র অংশীদার বলতে কী বোঝায়?

নামমাত্র অংশীদার বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.একমালিকানা ব্যবসায় কী?

একমালিকানা ব্যবসায় কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ক্রেতাদের সমস্যা সমাধানে জনাব ইকবালের করণীয় সম্পর্কে তোমার মতামত দাও।উদ্দীপকে পরিবেশের কোন উপাদান বিবেচনায় জনাব ইকবাল সন্দ্বীপে ব্যবসায় শুরু করেন? ব্শিল্পকে কেন্দ্রীভূত কাজ বলা হয় কেন?সামাজিক ব্যবসায় কী?'উদ্দীপকে জনাব আওলাদ ও জনাব সেজাদ, উভয়ের কাজকে কি উদ্যোগ' বলা যায়? উত্তরের সপক্ষউদ্দীপকে জনাব আওলাদ পরিবেশের কোন উপাদান বিবেচনায় ঢাকায় পোশাক কারখানা গড়ে তোলেন? প্রাকৃতিক পরিবেশ বলতে কী বোঝায়?খুচরা ব্যবসায় কী?হাবিবের ব্যবসায়ের সমস্যা উত্তরণের উপায় সম্পর্কে যুক্তি উপস্থাপন করো।হাবিব কোন পরিবেশের ওপর ভিত্তি করে তার প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন? ব্যাখ্যা করো।নামমাত্র অংশীদার বলতে কী বোঝায়?একমালিকানা ব্যবসায় কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।