শব্দ দূষণের কুফল ব্যাখ্যা কর।
উত্তর: পারিপার্শ্বিকতায় শব্দ ও কোলাহল বেড়ে যাওয়ার কারণে শান্ত ও নিরিবিলি পরিবেশে যে অস্বাভাবিকতার জন্ম নেয় তাকে শব্দ দূষণ বলে। শান্ত ও নিরিবিলি পরিবেশ মানুষসহ সকল সৃষ্টিকুলের জন্যই গুরুত্বপূর্ণ। ব্যবসায়ের উন্নয়ন এবং বাজার ও শহর সৃষ্টি শব্দ দূষণের অন্যতম কারণ। এরূপ দূষণের ফলে মানুষের শ্রবণশক্তি, চিন্তা ও অনুভূতিশক্তি হ্রাস পাচ্ছে, মানসিক চাপ বাড়ছে, সুস্থ চিন্তা-ভাবনায় বাধার সৃষ্টি হচ্ছে। এছাড়াও উচ্চ রক্তচাপ, স্ট্রোক, হার্ট অ্যাটাক, কানে ও মাথার বিভিন্ন রোগ শব্দ দূষণের কারণে হয়ে থাকে।
HSC Management 1st Paper Chapter 2: ব্যবসায় পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 2: ব্যবসায় পরিবেশ · সৃজনশীল
শব্দ দূষণের কুফল ব্যাখ্যা কর।
উত্তর