তুমি কি মনে করো, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আনয়নে তাঁতিদের ভূমিকা আছে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আনয়নে উক্ত তাঁতিদের ভূমিকা রয়েছে বলে আমি মনে করি। দেশে বিদ্যমান ব্যবসা-বাণিজ্যের বিকাশের ফলে নতুন পণ্য বা সেবার আগমন ঘটে। মানসম্মত পণ্য বা সেবা ভোগ করে ভোক্তা, সমাজ, দেশ উপকৃত হয়। এছাড়া, পণ্য বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। উদ্দীপকে জামদানি পণ্য দেশের একটি অন্যতম ভৌগোলিক নির্দেশক পণ্য। এজন্য নারায়ণগঞ্জে এ শাড়ি উৎপাদনকে কেন্দ্র করে গড়ে ওঠেছে ক্ষুদ্র ক্ষুদ্র তাঁতশিল্প। বিশ্ববাজারে এ শাড়ির ব্যাপক চাহিদা ও সুনাম রয়েছে। এ কারণে জামদানি শিল্পকে রক্ষার জন্য তাঁতিরা কঠোর পরিশ্রম করে চলছে। তাঁতিরা জামদানি শাড়ি উৎপাদনের মাধ্যমে দেশের ঐতিহ্যকে ধরে রাখছেন। এছাড়া এ শাড়ি উৎপাদনে নিযুক্ত হয়ে অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। এতে দেশের মাথাপিছু আয় বাড়ছে। আবার, এ শাড়ি দেশের বাইরে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনও সম্ভব হচ্ছে। ফলে দেশের অর্থনীতি-সমৃদ্ধ হচ্ছে। তাই বলা যায়, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আনয়নে উক্ত তাঁতিদের অসামান্য অবদান রয়েছে।
HSC Management 1st Paper Chapter 2: ব্যবসায় পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 2: ব্যবসায় পরিবেশ · সৃজনশীল
তুমি কি মনে করো, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আনয়নে তাঁতিদের ভূমিকা আছে?…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর