উদ্দীপকে জনাব আব্দুর রহমানের ব্যবসায় সফলতায়, পরিবেশের কোন উপাদানের ভূমিকা সর্বাধিক? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব আব্দুর রহমানের ব্যবসায় সফলতায় পরিবেশের অর্থনৈতিক উপাদানের ভূমিকা সর্বাধিক। কোনো দেশের জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির ওপর ভিত্তি করে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। যে দেশে অভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগ ভালো, মূলধনের পরিমাণ আশাব্যঞ্জক, অর্থ ও ঋণব্যবস্থা উন্নত সেই দেশ ব্যবসায়ের ক্ষেত্রে ততই অগ্রগতি লাভ করতে পারে। উদ্দীপকের জনাব আব্দুর রহমান রংপুরের গঙ্গাচড়ায় একটি বেনারসি শাড়ির কারখানা স্থাপন করেন। এই কারখানা স্থাপনে তিনি ব্যাংক ঋণ গ্রহণ করেন। উক্ত সংগৃহীত ঋণ ও তার নিজের মেধা খাটিয়ে তিনি তার ব্যবসায়টিকে এগিয়ে নিচ্ছে। এক্ষেত্রে তিনি যে ঋণ নিচ্ছেন তা অর্থনৈতিক পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব আব্দুর রহমানের ব্যবসায় সফলতায় পরিবেশের অর্থনৈতিক উপাদানের ভূমিকা সর্বাধিক।
HSC Management 1st Paper Chapter 2: ব্যবসায় পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 2: ব্যবসায় পরিবেশ · সৃজনশীল
উদ্দীপকে জনাব আব্দুর রহমানের ব্যবসায় সফলতায়, পরিবেশের কোন উপাদানের …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর