উদ্দীপকে জনাব আব্দুর রহমান যে পরিবেশের উপর ভিত্তি করে ব্যবসায় সম্প্রসারণের কথা চিন্তা করছেন তার যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের আব্দুর রহমান রাজনৈতিক পরিবেশের ওপর ভিত্তি করে ব্যবসায় সম্প্রসারণের 'কথা চিন্তা করছেন- উক্তিটি যথার্থ। দেশের সার্বভৌমত্ব, সরকারের স্থিতিশীলতা, দৃষ্টিভঙ্গি ও নীতিমালা, রাজনৈতিক দল, নেতৃত্ব ও তাদের চিন্তা-ভাবনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি মিলিয়ে যে পারিপার্শ্বিকতার জন্ম নেয় তাকে রাজনৈতিক পরিবেশ বলে। রাজনৈতিক পরিবেশ মূলত কোনো দেশের রাজনীতির চর্চার ধরন ও চিন্তাধারার সাথে জড়িত। একটা দেশের ব্যবসায়ে সফলতা ও ব্যর্থতার পেছনে রাজনৈতিক পরিবেশ ব্যাপক ভূমিকা রাখে। উদ্দীপকের জনাব আব্দুর রহমান রংপুরের গঙ্গাচড়ায় একটি বেনারসি শাড়ির কারখানা স্থাপন করেন। এই কারখানা স্থাপনে তিনি ব্যাংক ঋণ গ্রহণ করেন। উক্ত সংগৃহীত ঋণ ও তার নিজের মেধা খাটিয়ে তিনি তার ব্যবসায়টিকে এগিয়ে নিচ্ছে। তার বিশ্বাস তিনি যদি সরকারে সহযোগিতা পান তবে তিনি ভবিষ্যতে দেশের শাড়ি বিদেশে রপ্তানি করতে পারবেন। এক্ষেত্রে তিনি রাজনৈতিক পরিবেশকে বিবেচনা করছেন। যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে পরিবেশের রাজনৈতিক উপাদানের অনুকূল উপস্থিতি দেশকে ব্যবসায়-বাণিজ্যে উন্নত এবং অনুপস্থিতি পেছনে ফেলে দিতে পারে। উদ্দীপকের জনাব আব্দুর রহমানও তাই দেশের বাইরে শাড়ি রপ্তানির জন্য সরকারি সহযোগিতা চাচ্ছেন, যা রাজনৈতিক পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ। এক্ষেত্রে জনাব আব্দুর রহমান সরকারের সহযোগিতা পেয়ে বিদেশে শাড়ি রপ্তানি করতে পারলে দেশের অর্থনৈতিক অবস্থা উন্নত হবে এবং দেশের সুনাম বিদেশেও ছড়িয়ে পড়বে। তাই জনাব আব্দুর রহমানের রাজনৈতিক পরিবেশের ওপর ভিত্তি করে ব্যবসায় সম্প্রসারণের চিন্তা- উক্তিটি যথার্থ।
HSC Management 1st Paper Chapter 2: ব্যবসায় পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 2: ব্যবসায় পরিবেশ · সৃজনশীল
উদ্দীপকে জনাব আব্দুর রহমান যে পরিবেশের উপর ভিত্তি করে ব্যবসায় সম্প্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর