উদ্দীপকের প্রতিষ্ঠানে নেতিবাচক প্রভাব পড়ে পরিবেশের কোন উপাদানের কারণে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানে প্রাকৃতিক পরিবেশের কারণে নেতিবাচক প্রভাব পড়ে। কোনো দেশের জলবায়ু, ভূ-প্রকৃতি, মৃত্তিকা, নদ-নদী, আয়তন, অবস্থান ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে উঠে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। পৃথিবার বিভিন্ন দেশের প্রাকৃতিক পরিবেশ বিচিত্র ধরনের। এ সকল উপাদানের পার্থক্যহেতু দেশের ব্যবসায় কার্যকলাপও ভিন্নতর হয়ে থাকে। উদ্দীপকে জনাব সমীর আলী একটি পোশাক কারখানার মালিক। তিনি কারখানার তৈরিকৃত পোশাক বিশ্ববাজারে বিক্রয় করেন। কিন্তু বর্তমান COVID - 19 এর প্রাদুর্ভাবের কারণে তার পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়ে। উক্ত COVID – 19 পরিস্থিতি প্রাকৃতিক পরিবেশেরই উপাদান। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানে প্রাকৃতিক পরিবেশের কারণে নেতিবাচক প্রভাব পড়ে।
HSC Management 1st Paper Chapter 2: ব্যবসায় পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 2: ব্যবসায় পরিবেশ · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানে নেতিবাচক প্রভাব পড়ে পরিবেশের কোন উপাদানের কার…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর