“অর্থনৈতিক পরিবেশের প্রভাবে উদ্দীপকের প্রতিষ্ঠানটি ইতিবাচক ধারায় ফিরেছে।"- বিশ্লেষণ কর।
উত্তর: অর্থনৈতিক পরিবেশের প্রভাবে উদ্দীপকের প্রতিষ্ঠানটি ইতিবাচক ধারায় ফিরেছে বলে আমি মনে করি। কোনো দেশের জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির ওপর ভিত্তি করে কোনো দেশে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। যে দেশে অভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগ ভালো, মূলধনের পরিমাণ আশাব্যঞ্জক, অর্থ ও ঋণ ব্যবস্থা উন্নত সেই দেশ ব্যবসায়ের ক্ষেত্রে ততই অগ্রগতি লাভ করতে পারে। উদ্দীপকের জনাব সমীর আলী একটি পোশাক কারখানার মালিক। তিনি কারখানার তৈরিকৃত পোশাক বিশ্ববাজারে বিক্রয় করেন। কিন্তু বর্তমান COVID – 19 এর প্রাদুর্ভাবের কারণে তার পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়ে। এমতাবস্থায় তিনি দক্ষ কর্মকর্তাদের সাথে আলোচনা করে কিছু পদক্ষেপ নেন। যেমন: প্রতিষ্ঠানের ব্যয় হ্রাস করা, কর ও শুল্ক মওকুফের ব্যবস্থা করা, পোশাকের নতুন বাজার খুঁজে বের করা, সরকারের আর্থিক প্রণোদনা গ্রহণ ইত্যাদি। এসকল পদক্ষেপগুলোর কারণে বর্তমানে প্রতিষ্ঠানটি আবার ইতিবাচক ধারায় ফিরেছে। যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে পরিবেশের অর্থনৈতিক উপাদানের অনুকূল উপস্থিতি দেশকে ব্যবসা-বাণিজ্যে উন্নত এবং অনুপস্থিতি পেছনে ফেলে দিতে পারে। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও তাই অর্থনৈতিক পরিবেশের কারণে ইতিবাচক ধারায় ফিরেছে। কেননা প্রতিষ্ঠানটি COVID – 19 পরিস্থিতির কারণে যে ক্ষতির সম্মুখীন হয়েছে তা দূর করার জন্য অর্থনৈতিক পরিবেশের উপাদান যেমন: ব্যয় হ্রাস করা, কর ও শুল্ক মওকুফের ব্যবস্থা করা, পোশাকের নতুন বাজার খুঁজে বের করা, সরকারের আর্থিক প্রণোদনা গ্রহণ করা। ফলে উক্ত প্রতিষ্ঠানটিতে অর্থনৈতিক পরিবেশের ইতিবাচক প্রভাব পড়বে বলে আমি মনে করি।
HSC Management 1st Paper Chapter 2: ব্যবসায় পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 2: ব্যবসায় পরিবেশ · সৃজনশীল
“অর্থনৈতিক পরিবেশের প্রভাবে উদ্দীপকের প্রতিষ্ঠানটি ইতিবাচক ধারায় ফি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর