উদ্দীপকের সমস্যা সমাধানে কী করা উচিত ছিল বলে তুমি মনে করো? ব্যবসায়ের পরিবেশের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের সমস্যা সমাধানে প্রযুক্তিগত পরিবেশের উন্নয়ন করা উচিত বলে আমি মনে করি। কোনো দেশের বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার, উন্নত প্রযুক্তি ব্যবহারকারী প্রতিষ্ঠানসমূহ, প্রযুক্তির আমদানির সুযোগ ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে উঠেছে তাকে প্রযুক্তিগত পরিবেশ বলে। প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ব্যবসায় বাণিজ্যের উন্নয়ন করা সম্ভব। উদ্দীপকে বলা হয়েছে, নদীমাতৃক বাংলাদেশের প্রায় সব অঞ্চলের সাথে নদীপথে নারায়নগঞ্জের ভালো যোগাযোগ ব্যবস্থা ছিল। এই সুযোগকে কাজে লাগিয়ে এখানে গড়ে ওঠে বিশ্বের সবচেয়ে বড় পাটকল 'আদমজী জুট মিলস'। দেশে প্রচুর পাট জন্মাতো বলে এতে কাঁচামালের কোনো ঘাটতি ছিল না। তবে সেকেলের উৎপাদন পদ্ধতির কারণে টিকতে না পেরে আরও অনেক পাটকলের সাথে এটি বন্ধ হয়ে যায়। উদ্দীপকের বর্তমান পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির উচিত প্রযুক্তির ব্যবহার করা। উক্ত প্রযুক্তি প্রযুক্তিগত পরিবেশেরই উপাদান। উন্নত প্রযুক্তি ব্যবহার করলে প্রতিষ্ঠানটিতে উৎপাদনের ক্ষেত্রে আধুনিকতা চলে আসবে। এতে কম সময় এবং কম ব্যয়ে অধিক উৎপাদন করতে সক্ষম হবে। ফলে প্রতি বছরের ন্যায় একে লোকসান গুণতে হবে না। তাই আমি মনে করি, উদ্দীপকের সমস্যা সমাধানে প্রযুক্তিগত পরিবেশের উন্নয়ন করা উচিত।
HSC Management 1st Paper Chapter 2: ব্যবসায় পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 2: ব্যবসায় পরিবেশ · সৃজনশীল
উদ্দীপকের সমস্যা সমাধানে কী করা উচিত ছিল বলে তুমি মনে করো? ব্যবসায়ে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর