উদ্দীপকের আলোকে পোশাক শিল্পের উন্নয়নে কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত? মতামত দাও।
উত্তর: উদ্দীপকের পোশাক শিল্পের উন্নয়নে ব্যবসায় পরিবেশের সমস্যাগুলো চিহ্নিত করে তা দূর করতে হবে। যে পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে কোনো দেশের ব্যবসায় প্রতিষ্ঠান গঠিত ও পরিচালিত হয় তাকে ব্যবসায় পরিবেশ বলে। বাংলাদেশের ব্যবসায় পরিবেশের এমন কিছু সমস্যা থাকে যা দূর করা না গেলে বিদ্যমান সুবিধাসমূহকে কাজে লাগানো যায় না। ফলে ব্যবসায়ে উন্নতিসাধন করা সম্ভবপর হয় না। উদ্দীপকের বাংলাদেশে প্রচুর জনশক্তির কথা বলা হয়েছে। উক্ত জনশক্তি ও সস্তা শ্রমিকের ওপর নির্ভর করে গড়ে উঠেছে পোশাক শিল্প। বাংলাদেশের পোশাক শিল্পের বিদেশে যথেষ্ট সুনাম রয়েছে। তবে পোশাক শিল্পের অনেক সমস্যাও রয়েছে। এসকল সমস্যার কারণে এ শিল্পের উন্নয়নে কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে। যেকোনো দেশের অর্থনৈতিক, উন্নয়নে ব্যবসায় পরিবেশের উপাদানগুলোর অনুকূল উপস্থিতি দেশকে ব্যবসায়-বাণিজ্যে উন্নত এবং অনুপস্থিতি পেছনে ফেলে দিতে পারে। বাংলাদেশেও ব্যবসায় পরিবেশের প্রতিকূল পরিস্থিতির কারণে পোশাক শিল্পসহ বিভিন্ন শিল্প বাধাগ্রস্ত হচ্ছে। এমতাবস্থায় শিল্প তথা পোশাক শিল্পের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ যেমন: (রাজনৈতিক দৃঢ় অঙ্গীকার প্রতিষ্ঠা, অবকাঠামোগত উন্নয়ন, অর্থনৈতিক বাধা অপসারণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, প্রযুক্তির উন্নয়ন, মানবসম্পদের উন্নয়ন, সরকারি অব্যবস্থা দূরীকরণ) করা উচিত বলে আমি মনে করি।
HSC Management 1st Paper Chapter 2: ব্যবসায় পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 2: ব্যবসায় পরিবেশ · সৃজনশীল
উদ্দীপকের আলোকে পোশাক শিল্পের উন্নয়নে কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত?…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর