সামাজিক পরিবেশ বলতে কী বোঝায়?
উত্তর: কোনো দেশের জনসংখ্যা, ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ, আচার-আচরণ, শিক্ষা ও সংস্কৃতি, দেশীয় ঐতিহ্য ইত্যাদিও সমন্বয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে সামাজিক পরিবেশ বলে। সমাজ বলতে পরস্পর সম্পর্কযুক্ত মানবগোষ্ঠীকে বোঝায়। সামাজিক পরিবেশের উপাদানগুলো মূলত মানুষের সৃষ্টি এবং মানুষের কার্যক্রম দ্বারা প্রবর্তিত হয়। একটি দেশের ব্যবসায় প্রতিষ্ঠান সেই দেশের অনুকূল সামাজিক পরিবেশের উপাদানগুলো ব্যবসায়-বাণিজ্যকে প্রভাবিত করে। প্রতিকূল সামাজিক পরিবেশে ব্যবসায় স্থাপন করে সফলতা অর্জন করা সম্ভব নয়। সামাজিক পরিবেশ অনুকূল ও সুন্দর হলে ব্যবসায়ের প্রসার ত্বরান্বিত হয়। তাই ব্যবসায় প্রতিষ্ঠায় অনুকূল সামাজিক পরিবেশের প্রয়োজন হয়।
HSC Management 1st Paper Chapter 2: ব্যবসায় পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 2: ব্যবসায় পরিবেশ · সৃজনশীল
সামাজিক পরিবেশ বলতে কী বোঝায়?
উত্তর