বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তুমি কোন পরিবেশের ভূমিকা জরুরি বলে মনে কর? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য রাজনৈতিক পরিবেশ জরুরি বলে আমি মনে করি। কোনো দেশের সার্বভৌমত্ব, সরকারের স্থিতিশীলতা, দৃষ্টিভঙ্গি ও নীতিমালা, রাজনৈতিক দল, নেতৃত্ব ও তাদের চিন্তা-ভাবনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, আন্তর্জাতিক সম্পর্ক ইত্যাদি মিলিয়ে যে পারিপার্শ্বিকতার জন্ম নেয় তাকে রাজনৈতিক পরিবেশ বলে। রাজনৈতিক পরিবেশ মূলত কোনো দেশের রাজনীতির চর্চার ধরন ও চিন্তাধারার সাথে জড়িত। একটা দেশের ব্যবসায়ে সফলতা ও ব্যর্থতার পেছনে রাজনৈতিক পরিবেশ ব্যাপক ভূমিকা রাখে। উদ্দীপকের তাসরিফ একজন কাঁচামাল ব্যবসায়ী। তিনি বিদেশ থেকে কাঁচামাল আমদানি করে ঢাকায় বিক্রয় করেন। কিন্তু গত আগস্টে দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে কাঁচামাল আমদানি এবং সরবরাহ বিঘ্নিত হয়। যার ফলে তিনি আর্থিকভাবে দারুণ ক্ষতির সম্মুখীন হন। যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে পরিবেশের রাজনৈতিক উপাদানের অনুকূল উপস্থিতি দেশকে ব্যবসায়-বাণিজ্যে উন্নত এবং অনুপস্থিতি পেছনে ফেলে দিতে পারে। উদ্দীপকের তাসরিফ উক্ত রাজনৈতিক পরিবেশের কারণেই কাঁচামাল আমদানি করতে পারেনি। ফলে তিনি দারুণ ক্ষতির সম্মুখীন হয়। এমতাবস্থায় আমি মনে করি, রাজনৈতিক পরিবেশ যত দ্রুত সম্ভব স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসা। এতে ভবিষ্যৎ ব্যবসায়ের পরিস্থিতি ভালো হবে বলে আশা করা যায়।
HSC Management 1st Paper Chapter 2: ব্যবসায় পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 2: ব্যবসায় পরিবেশ · সৃজনশীল
বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তুমি কোন পরিবেশের ভূমিকা জরুরি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর