জনাব মহিবুর রহমানের ব্যবসায় পরিচালনায় আর্থিক প্রতিষ্ঠানের সহায়তা গ্রহণ কতটুকু যুক্তিযুক্ত বলে তুমি মনে কর?
উত্তর: জনাব মহিবুর রহমানের ব্যবসায় পরিচালনায় আর্থিক প্রতিষ্ঠানের সহযোগিতা অর্থাৎ অর্থনৈতিক পরিবেশের উপাদানের সহায়তা গ্রহণ সম্পূর্ণ যৌক্তিক। কোনো দেশের জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির ওপর ভিত্তি করে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। যে দেশে অভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগ ভালো, মূলধনের পরিমাণ আশাব্যঞ্জক, অর্থ ও ঋণব্যবস্থা উন্নত সেই দেশ ব্যবসায়ের ক্ষেত্রে ততই অগ্রগতি লাভ করতে পারে। উদ্দীপকের জনাব মহিবুর রহমানের সিলেটে একটি বড় আকারের চা বাগান রয়েছে। এ বছর মারাত্মক খরা হওয়ায় চায়ের উৎপাদন কমে যায় এবং তিনি প্রচুর লোকসানের সম্মুখীন হন। এমতাবস্থায় তিনি আর্থিক সমস্যা সমাধানের জন্য একটি আর্থিক প্রতিষ্ঠানের শরণাপন্ন হন এবং পূর্ণোদ্যমে ব্যবসায় শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করেন। অর্থ ছাড়া কোনো ব্যবসায়ই পরিচালনা করা যায় না। প্রয়োজনীয় এই অর্থ ব্যক্তিগতভাবে বা ঋণ করে সংগ্রহ করতে হয়। কেননা যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে পরিবেশের অর্থনৈতিক উপাদানের অনুকূল উপস্থিতি দেশকে ব্যবসায়-বাণিজ্যে উন্নত এবং অনুপস্থিতি পেছনে ফেলে দিতে পারে। উদ্দীপকের জনাব মহিবুর রহমানও তাই অর্থনৈতিক পরিবেশের অর্থ ও ঋণব্যবস্থা উপাদানের সহায়তায় আবার ব্যবসায় শুরু করতে পারবেন। তাই তার এমন সিদ্ধান্তটি সম্পূর্ণ যৌক্তিক।
HSC Management 1st Paper Chapter 2: ব্যবসায় পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 2: ব্যবসায় পরিবেশ · সৃজনশীল
জনাব মহিবুর রহমানের ব্যবসায় পরিচালনায় আর্থিক প্রতিষ্ঠানের সহায়তা গ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর