মাহমুদ ব্যবসায়ে কোন পরিবেশের কথা চিন্তা করে অনেক টাকার কাপড় ক্রয় করেন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব মাহমুদ ব্যবসায়ে সামাজিক পরিবেশের কথা চিন্তা করে অনেক টাকার কাপড় ক্রয় করেন। কোনো সমাজের বা জাতির মানুষের সংখ্যা তাদের ধর্ম বিশ্বাস, চিন্তাধারা, মূল্যবোধ, শিক্ষা-সংস্কৃতি, রীতিনীতি ও দেশীয় ঐতিহ্য মিলিয়ে যে পারিপার্শ্বিকতা গড়ে ওঠে তাকেই সামাজিক পরিবেশ বলে। উদ্দীপকে দেখা যায়, জনাব মাহমুদ ঈদকে সামনে রেখে তিনি তার দোকানের জন্য নরসিংদী থেকে অনেক টাকার অর্থাৎ প্রায় পাঁচ লক্ষ টাকার কাপড় ক্রয় করেন। ঈদ একটি ধর্মীয় অনুষ্ঠান যেটিকে কেন্দ্র করে বাংলাদেশের মতো মুসলিমপ্রধান দেশে কাপড়ের ব্যাপক চাহিদা পরিলক্ষিত হয়। আর ধর্মীয় বিশ্বাস ও আচার-আচরণ সামাজিক পরিবেশের উপাদান। তাই বলা যায়, জনাব মাহমুদ ব্যবসায়ে সামাজিক পরিবেশের কথা চিন্তা করে অনেক টাকার কাপড় ক্রয় করেন।
HSC Management 1st Paper Chapter 2: ব্যবসায় পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 2: ব্যবসায় পরিবেশ · সৃজনশীল
মাহমুদ ব্যবসায়ে কোন পরিবেশের কথা চিন্তা করে অনেক টাকার কাপড় ক্রয় কর…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর