উদ্দীপকে আমান মিয়া তার ব্যবসায় স্থাপনের শুরুতে পরিবেশের কোন উপাদানকে অধিক গুরুত্ব দিয়েছেন? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে আমান মিয়া তার ব্যবসায় স্থাপনের শুরুতে প্রাকৃতিক পরিবেশের উপাদানকে অধিক গুরুত্ব দিয়েছেন। কোনো দেশের, জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা, নদনদী, সাগর, প্রাকৃতিক সম্পদ, দেশীয় আয়তন, দেশীর অবস্থান ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে উঠে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। পৃথিবীর বিভিন্ন দেশের প্রাকৃতিক পরিবেশ বিভিন্ন ধরনের। পরিবেশের এমন পার্থক্যের কারণেই এক এক অঞ্চলে এক এক ধরনের ফসল বেশি হয়। উদ্দীপকের মৎস্য ব্যবসায়ী আমান মিয়া বাগেরহাটে তার নিজস্ব পুকুরের পাশাপাশি আরও কিছু পুকুর ইজারা নিয়ে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে চিংড়ি উৎপাদন শুরু করেন। এক্ষেত্রে তিনি চিংড়ি চাষে যে পুকুর ব্যবহার করছেন, তা প্রাকৃতিক পরিবেশের উপকরণ। তাই বলা যায়, উদ্দীপকে আমান মিয়া তার ব্যবসা স্থাপনের শুরুতে প্রাকৃতিক পরিবেশের উপাদানকে অধিক গুরুত্ব দিয়েছেন।
HSC Management 1st Paper Chapter 2: ব্যবসায় পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 2: ব্যবসায় পরিবেশ · সৃজনশীল
উদ্দীপকে আমান মিয়া তার ব্যবসায় স্থাপনের শুরুতে পরিবেশের কোন উপাদানক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর