"উদ্দীপকে আমান মিয়ার ব্যবসায়িক সফলতা অর্জনে ব্যবসায় পরিবেশের প্রভাব রয়েছে"-উদ্দীপকের আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে আমান মিয়ার ব্যবসায়িক সফলতা অর্জনে রাজনৈতিক পরিবেশের প্রভাব রয়েছে। দেশের সার্বভৌমত্ব, সরকারের স্থিতিশীলতা, দৃষ্টিভঙ্গি ও নীতিমালা, রাজনৈতিক দল, নেতৃত্ব ও তাদের চিন্তা-ভাবনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি মিলিয়ে যে পারিপার্শ্বিকতার জন্ম নেয় তাকে রাজনৈতিক পরিবেশ বলে। একটা দেশের ব্যবসায়ে সফলতা ও ব্যর্থতার পিছনে রাজনৈতিক পরিবেশ ব্যাপক ভূমিকা রাখে। উদ্দীপকের মৎস্য ব্যবসায়ী আমান মিয়া বাগেরহাটে তার নিজস্ব পুকুরের পাশাপাশি আরও কিছু পুকুর ইজারা নিয়ে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে চিংড়ি উৎপাদন শুরু করেন। বিভিন্ন দেশে তিনি তার উৎপাদিত চিংড়ি রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করেন। গত বছর বন্যার কারণে তার ব্যাপক ক্ষতি 'হয়। কিন্তু সরকারি প্রণোদনা পাওয়ায় তিনি সে ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হন। যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে পরিবেশের রাজনৈতিক উপাদানের অনুকূল উপস্থিতি দেশকে ব্যবসায়-বাণিজ্যে উন্নত এবং অনুপস্থিতি পেছনে ফেলে দিতে পারে। উদ্দীপকের সরকার। রাজনৈতিক পরিবেশের উপাদান, যা বিপদের সময় আমান মিয়াকে প্রণোদনা দিয়ে সহযোগিতা করে। এর ফলে আমান মিয়া তার ব্যবসায়ে সফলতা অর্জন করতে সক্ষম হন। তাই আমি মনে করি, উদ্দীপকে আমান মিয়ার ব্যবসায়িক সফলতা অর্জনে রাজনৈতিক পরিবেশের প্রভাব রয়েছে।
HSC Management 1st Paper Chapter 2: ব্যবসায় পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 2: ব্যবসায় পরিবেশ · সৃজনশীল
"উদ্দীপকে আমান মিয়ার ব্যবসায়িক সফলতা অর্জনে ব্যবসায় পরিবেশের প্রভাব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর