পরিবেশের কোন উপাদান বিবেচনায় জনাব হাসান হবিগঞ্জের অলিপুরে পোশাক কারখানা স্থাপন করে? ব্যাখ্যা কর।
উত্তর: পরিবেশের অর্থনৈতিক উপাদান বিবেচনা করে জনাব হাসান হবিগঞ্জের অলিপুরে পোশাক কারখানা স্থাপন করেন। কোনো দেশের জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির ওপর ভিত্তি করে কোনো দেশে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। যে দেশে অভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগ ভালো, মূলধনের পরিমাণ আশাব্যঞ্জক, অর্থ ও ঋণব্যবস্থা উন্নত সেই দেশ ব্যবসায়ের ক্ষেত্রে ততই অগ্রগতি লাভ করতে পারে। উদ্দীপকের জনাব হাসান হবিগঞ্জের অলিপুরে একটি পোশাক কারখানা স্থাপন করেন। এখানে পর্যাপ্ত দক্ষ শ্রমিকের যোগান থাকায় ও জমির মূল্য অপেক্ষাকৃত কম হওয়ায় ব্যবসায়ের জন্য তিনি এই জায়গাটি নির্বাচন করেন। জমির মূল্য এবং দক্ষ শ্রমিক অর্থনৈতিক পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, পরিবেশের অর্থনৈতিক উপাদান বিবেচনা করে জনাব হাসান হবিগঞ্জের অলিপুরে পোশাক কারখানা স্থাপন করেন।
HSC Management 1st Paper Chapter 2: ব্যবসায় পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 2: ব্যবসায় পরিবেশ · সৃজনশীল
পরিবেশের কোন উপাদান বিবেচনায় জনাব হাসান হবিগঞ্জের অলিপুরে পোশাক কার…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর