বাজারে ইলিশের মূল্য স্থিতিশীল রাখার জন্য কী করা - প্রয়োজন? তোমার মতামত দাও।
উত্তর: বাজারে ইলিশের মূল্য স্থিতিশীল রাখার জন্য দেশের অবকাঠামোগত সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে। কোনো প্রতিষ্ঠান স্থাপনে যে সকল সুযোগ-সুবিধা সহায়ক ভূমিকা পালন করে তাকে অবকাঠামোগত সুবিধা বলে। এরূপ সুবিধার মধ্যে রয়েছে রাস্তা-ঘাট, গ্যাস, বিদ্যুৎ, ব্যাংক, বিমা ইত্যাদি। যে কোনো ধরনের ব্যবসায় স্থাপনে এ সকল সুযোগ-সুবিধা অপরিহার্য। উদ্দীপকে বলা হয়েছে, বাংলাদেশের ইলিশ আজ বিশ্বব্যাপী পরিচিত। সরকার ইলিশ আহরণের সময়কাল নির্দিষ্ট করেছে, জাটকা নিধন বন্ধ করেছে, জেলেদের বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা করেছে। এসকল পদক্ষেপের কারণে ইলিশের উৎপাদন অনেকগুণ বেড়েছে। কিন্তু উৎপাদন বাড়লেও বাজার ব্যবস্থাপনা দুর্বল হওয়ার কারণে ইলিশের দাম অস্থিতিশীল। যে কোনো দেশের ব্যবসায় বাণিজ্যের উন্নয়নে অবকাঠামোগত সুযোগ-সুবিধার অনুকূল উপস্থিতি ব্যবসায়-বাণিজ্যে উন্নত এবং অনুপস্থিতি পেছনে ফেলে দিতে পারে। উদ্দীপকের ইলিশের ব্যবসায়ীরাও এই অবকাঠামোগত সুযোগ-সুবিধার অভাবে তাদের ব্যবসায়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। কারণ উন্নত অবকাঠামোগত সুযোগ-সুবিধা ছাড়া কোনো ব্যবসায়ীর পক্ষে ব্যবসায়ে টিকে থাকা সম্ভবপর হয় না। তাই আমি মনে করি, বাজারে ইলিশের মূল্য স্থিতিশীল রাখার জন্য দেশের অবকাঠামোগত সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে।
HSC Management 1st Paper Chapter 2: ব্যবসায় পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 2: ব্যবসায় পরিবেশ · সৃজনশীল
বাজারে ইলিশের মূল্য স্থিতিশীল রাখার জন্য কী করা - প্রয়োজন? তোমার মত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর