ব্যবসায়ের ক্ষেত্রে আইনগত পরিবেশ গুরুত্বপূর্ণ কেন?
উত্তর: কোনো দেশের বাণিজ্যিক আইন, শিল্প আইন, পরিবেশ সংক্রান্ত আইন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ইত্যাদির ওপর ভিত্তি করে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে আইনগত পরিবেশ বলে। আইনগত পরিবেশ ব্যবসায়কে ব্যাপকভাবে প্রভাবিত করে বলে ব্যবসায়ের ক্ষেত্রে আইনগত পরিবেশ এতো গুরুত্বপূর্ণ। কেননা যে কোনো দেশেই সাধারণ মানুষের মতো ব্যবসায় প্রতিষ্ঠানসমূহকেও রাষ্ট্রের তৈরি আইনের বিধিমালা মেনে চলতে হয়। তাই আইনগত বিধিনিষেধ ব্যবসায়িক কার্যক্রমকে নিয়ন্ত্রণ করে থাকে। এই আইনের গন্ডির মধ্যে থেকেই ব্যবসায়িগণ তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে। যেমন: আবাসিক এলাকায় শিল্প প্রতিষ্ঠায় বাধার মুখ্য কারণ হলো আইনগত পরিবেশ।
HSC Management 1st Paper Chapter 2: ব্যবসায় পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 2: ব্যবসায় পরিবেশ · সৃজনশীল
ব্যবসায়ের ক্ষেত্রে আইনগত পরিবেশ গুরুত্বপূর্ণ কেন?
উত্তর