অনলাইনের মাধ্যমে চিপস্ বিক্রয়ে ব্যবসায়ের কোন পরিবেশের প্রভাব রয়েছে তা উল্লেখপূর্বক যে পরিবেশের সুবিধা পেলে লাবিব ব্যবসায়ের পরিসর বৃদ্ধি করতে পারেন তার গুরুত্ব উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: অনলাইনের মাধ্যমে চিপস বিক্রয় ব্যবসায়ের প্রযুক্তিগত পরিবেশের প্রভাব রয়েছে এবং অর্থনৈতিক পরিবেশের সুবিধা পেলে লাবিব তার ব্যবসায়ের পরিধি বৃদ্ধি করতে পারতেন। বিজ্ঞান, ও কারিগরি শিক্ষা, এতদসংক্রান্ত গবেষণা, উন্নত প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তি আমদানির সুযোগ ইত্যাদি মিলিয়ে সৃষ্ট পরিবেশকে প্রযুক্তিগত পরিবেশ বলে। এ প্রযুক্তিগত পরিবেশ ব্যবসায়ের ধারা ও গতি-প্রকৃতিকে আধুনিক করে তুলতে পারে। অন্যদিকে কোনো দেশের জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির ওপর ভিত্তি করে কোনো দেশে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। উদ্দীপকের লাবিব খাগড়াছড়ির হাট থেকে কাঁচা কলা সংগ্রহ করে সেগুলো থেকে চিপস তৈরি করে বিক্রয় করে থাকেন। তার বাগানের চিপস খুবই সুস্বাদু এবং মানও ভালো হওয়ায় এর চাহিদা দিন দিনি বৃদ্ধি পাচ্ছে। তরে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে পারলে তিনি বৃহৎ পরিসরে উৎপাদন শুরু করতে পারতেন। বর্তমানে তিনি অনলাইনের মাধ্যমেও দেশের বিভিন্ন জেলায় চিপস বিক্রয় করে থাকেন। জনাব লাবিব চিপস বিক্রয়ের ক্ষেত্রে অনলাইন পদ্ধতি ব্যবহার করছেন, যা প্রযুক্তিগত পরিবেশের উপাদান। এভাবে পণ্য বিক্রয় করলে তার পক্ষে খুব সহজেই চিপস বিক্রয় করা সম্ভব। অন্যদিকে অর্থ ছাড়া কোনো ব্যবসায়ই পরিচালনা করা যায় না। যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে পরিবেশের অর্থনৈতিক উপাদানের অনুকূল উপস্থিতি দেশকে ব্যবসা-বাণিজ্যে উন্নত এবং অনুপস্থিতি পেছনে ফেলে দিতে পারে। উদ্দীপকে জনাব লাবিব অর্থের অভাবে বৃহৎ পরিসরে ব্যবসায় করতে পারছেন না। এমতাবস্থায় অর্থনৈতিক পরিবেশের অর্থ ও ঋণ ব্যবস্থা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
HSC Management 1st Paper Chapter 2: ব্যবসায় পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 2: ব্যবসায় পরিবেশ · সৃজনশীল
অনলাইনের মাধ্যমে চিপস্ বিক্রয়ে ব্যবসায়ের কোন পরিবেশের প্রভাব রয়েছে …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর