'দৃশ্যকল্প-২' এ সৃষ্ট সমস্যা সমাধানে গৃহীত পদক্ষেপ মূল্যায়ন কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এ সমস্যা সমাধানের জন্য ব্যবসায় পরিবেশের সমস্যাগুলো চিহ্নিত করে তা দূর করতে হবে। যে পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে কোনো দেশের ব্যবসায় প্রতিষ্ঠান গঠিত ও পরিচালিত হয় তাকে ব্যবসায় পরিবেশ বলে। বাংলাদেশের ব্যবসায় পরিবেশের এমন কিছু সমস্যা থাকে যা দূর করা না গেলে বিদ্যমান সুবিধাসমূহকে কাজে লাগানো যায় না। ফলে ব্যবসায়ে উন্নতি -সাধন করা সম্ভভপর হয় না। উদ্দীপকে বলা হয়েছে, কলকারখানার বর্জ্য ও রাসায়নিক পদার্থে বুড়িগঙ্গা আজ মৃত নদী। সরকারের বহু চেষ্টায় বুড়িগঙ্গাকে কাজে লাগানো সম্ভব হচ্ছে না। ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সচেতন করা ছাড়া এ থেকে পরিত্রাণের কোনো উপায় নেই। যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায় পরিবেশের উপাদানগুলোর অনুকূল উপস্থিতি দেশকে ব্যবসায়-বাণিজ্যে উন্নত এবং অনুপস্থিতি পেছনে ফেলে দিতে পারে। উদ্দীপকের চিত্র অনুযায়ী ব্যবসায় পরিবেশের প্রতিকূল পরিস্থিতির কারণে বিভিন্নভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। উক্ত সমস্যাগুলো সমাধানের জন্য বিভিন্ন পদক্ষেপ যেমন: (রাজনৈতিক দৃঢ় অঙ্গীকার প্রতিষ্ঠা, অবকাঠামোগত উন্নয়ন, অর্থনৈতিক বাধা অপসারণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, প্রযুক্তির উন্নয়ন, মানব সম্পদের উন্নয়ন, সরকারি অব্যবস্থা দূরীকরণ) করা উচিত।
HSC Management 1st Paper Chapter 2: ব্যবসায় পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 2: ব্যবসায় পরিবেশ · সৃজনশীল
'দৃশ্যকল্প-২' এ সৃষ্ট সমস্যা সমাধানে গৃহীত পদক্ষেপ মূল্যায়ন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর