উদ্দীপকের জনাব রাকিবের ব্যবসায় পরিবেশের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে- তুমি কি উক্তিটির সঙ্গে একমত? উত্তরের পক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে জনাব রাকিব ব্যবসায় পরিবেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত পরিবেশের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আমি মনে করি। সরকারের স্থিতিশীলতা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, আন্তর্জাতিক সম্পর্ক ইত্যাদি মিলিয়ে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে রাজনৈতিক পরিবেশ বলে। জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণ ব্যবস্থা, ইত্যাদির ওপর ভিত্তি করে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। এবং বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, উন্নত প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তি আমদানির সুযোগ ইত্যাদি মিলিয়ে সৃষ্ট পরিবেশকে প্রযুক্তিগত পরিবেশ বলে। উদ্দীপকে জনাব রাকিব টাঙ্গাইলে একটি জামদানি শাড়ি তৈরির কারখানা স্থাপন করেছেন। সেখানে শাড়ি তৈরির জন্য পর্যাপ্ত কাঁচামাল ও দক্ষ শ্রমিক প্রাপ্তি তাঁর ব্যবসায়ের জন্য বেশ সহায়ক ভূমিকা পালন করেছে। জামদানি শাড়ির চাহিদা বহির্বিশ্বে থাকায় তিনি শাড়ি রপ্তানির কাজে বেশ আগ্রহী। কিন্তু সরকারের শিল্পনীতি, অপর্যাপ্ত অর্থ তহবিল, আধুনিক প্রযুক্তি সম্পর্কিত জ্ঞানের অভাবে তিনি রপ্তানি কাজে বাধাগ্রস্ত হচ্ছেন। একটি দেশের ব্যবসায় বাণিজ্যের উন্নতিতে ব্যবসায় পরিবেশের উপাদানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসকল উপাদানের উপস্থিতিতে ব্যবসায় বাণিজ্যের উন্নতি হয়। অন্যদিকে এসকল উপাদানে অনুপস্থিতিতে ব্যবসায় বাণিজ্যের অবনতি হয়। উদ্দীপকে জনাব রাকিবও ব্যবসায় পরিবেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত উপাদান দ্বারা প্রভাবিত। এসকল উপাদানের অনুপস্থিতির কারণেই তিনি ব্যবসায়ে ক্ষতিগ্রস্থ হচ্ছেন বলে আমি মনে করি।
HSC Management 1st Paper Chapter 2: ব্যবসায় পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 2: ব্যবসায় পরিবেশ · সৃজনশীল
উদ্দীপকের জনাব রাকিবের ব্যবসায় পরিবেশের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে- তু…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর