শিল্পায়নে ব্যবসায় পরিবেশের ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর: যে পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে কোনো দেশের ব্যবসায় প্রতিষ্ঠান গঠিত ও পরিচালিত হয় তাকে ব্যবসায় পরিবেশ বলে।' যে কোনো দেশের ব্যবসায় পরিস্থিতি এর পারিপার্শ্বিক প্রাকৃতিক ও অপ্রাকৃতিক বিভিন্ন উপাদান বা শক্তির দ্বারা প্রভাবিত হয়। প্রাকৃতিক পরিবেশের মধ্যে একটা দেশের অবস্থান, ভূ-প্রকৃতি, জলবায়ু, নদ-নদী ইত্যাদি গুরুত্বপূর্ণ। অপ্রাকৃতিক পরিবেশের মধ্যে দেশের অর্থনৈতিক পরিস্থিতি, বাজার ও বিনিয়োগ, শিক্ষা ও সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস ও আচরণ, সরকার ও সরকারি নীতিমালা, রাজনৈতিক স্থিতিশীলতা, আইনশৃঙ্খলা পরিস্থিতিত, বিজ্ঞান ও প্রযুক্তি, ব্যবসায় সংক্রান্ত আইন ইত্যাদি মুখ্য উপাদান। ব্যবসায় পরিবেশের এসকল উপাদান শিল্পায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
HSC Management 1st Paper Chapter 2: ব্যবসায় পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 2: ব্যবসায় পরিবেশ · সৃজনশীল
শিল্পায়নে ব্যবসায় পরিবেশের ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর