করিমের নিঃস্ব হওয়ার পেছনে ব্যবসায়ের কোন পরিবেশ প্রভাব বিস্তার করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: ঐ করিমের নিঃস্ব হওয়ার পেছনে ব্যবসায়ের প্রাকৃতিক পরিবেশ প্রভাব বিস্তার করেছে। কোনো দেশের জলবায়ু, ভূ-প্রকৃতি, মৃত্তিকা, নদ-নদী, আয়তন, অবস্থান ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে উঠে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। পৃথিবার বিভিন্ন দেশের প্রাকৃতিক পরিবেশ বিচিত্র ধরনের। এ সকল উপাদানের পার্থক্যহেতু দেশের ব্যবসায়-কার্যকলাপও ভিন্নতর হয়ে থাকে।উদ্দীপকের করিম একজন কৃষক। নদীর পাড়ে তার বাড়ি। হঠাৎ নদী ভাঙনে তার সমস্ত কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। নদীগর্ভে কৃষি জমি বিলীন হয়ে যাওয়ার বিষয়টি প্রাকৃতিক পরিবেশের কারণে হয়ে থাকে, যা নিয়ন্ত্রণযোগ্য নয়। তাই আমি মনে করি, করিমের নিঃস্ব হওয়ার পেছনে ব্যবসায়ের প্রাকৃতিক পরিবেশ প্রভাব বিস্তার করেছে।
HSC Management 1st Paper Chapter 2: ব্যবসায় পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 2: ব্যবসায় পরিবেশ · সৃজনশীল
করিমের নিঃস্ব হওয়ার পেছনে ব্যবসায়ের কোন পরিবেশ প্রভাব বিস্তার করেছে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর