“অর্থনৈতিক পরিবেশের উপাদানই মি. মুরাদকে আশার আলো দেখিয়েছে” উদ্দীপকের আলোকে তা মূল্যায়ন করো।
উত্তর: অর্থনৈতিক পরিবেশের উপাদানই মি. মুরাদকে আশার আলো দেখিয়েছে। কোনো দেশের জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির ওপর ভিত্তি করে কোনো দেশে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। যে দেশে অভ্যন্তরীন ও বৈদেশিক বিনিয়োগ ভালো, মূলধনের পরিমাণ আশাব্যঞ্জক, অর্থ ও ঋণ ব্যবস্থা উন্নত সেই দেশ ব্যবসায়ের ক্ষেত্রে ততই অগ্রগতি লাভ করতে পারে। উদ্দীপকে বর্ণিত বিদেশ ফেরত মি. মুরাদ ১০০ জন নারী কর্মী নিয়ে এলাকায় একটি কুটির শিল্প গড়ে তোলেন। প্রথম দিকে তার পণ্যের চাহিদা ভাল থাকলেও বর্তমানে তিনি প্রতিযোগিতায় টিকে থাকতে পারছেন না। তার এ সমস্যা উত্তরগে দরকার শিল্পে আধুনিক প্রযুক্তি স্থাপন। এজন্য তিনি প্রয়োজনীয় মূলধন সংগ্রহে স্থানীয় ব্যাংকের সাথে যোগাযোগ করলেন। ব্যাংক কর্তৃপক্ষের সহযোগিতার আশ্বাস পেয়ে তিনি খুব খুশি। ব্যাংক, বিমা ইত্যাদি অর্থনৈতিক পরিবেশের উপাদান। যে কোনো দেশের উন্নয়নে পরিবেশের অর্থনৈতিক উপাদানের অনুকূল উপস্থিতি দেশকে ব্যবসা-বাণিজ্যে উন্নত এবং অনুপস্থিতি পেছনে ফেলে দিতে পারে। উদ্দীপকের মি. মুরাদ অর্থনৈতিক পরিবেশের কারণেই ব্যাংক থেকে আর্থিক সহযোগিতা পাবার আশ্বাস পেয়েছেন। এতে তিনি তার ব্যবসায়টিকে সম্প্রসারিত করতে পারবেন এবং প্রযুক্তি আমদানি করে নতুন নতুন পণ্য তৈরি করতে পারবেন। এর ফলে তার পক্ষে প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব হবে। তাই আমি মনে করি, অর্থনৈতিক পরিবেশের উপাদানই মি. মুরাদকে আশার আলো দেখিয়েছে।
HSC Management 1st Paper Chapter 2: ব্যবসায় পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 2: ব্যবসায় পরিবেশ · সৃজনশীল
“অর্থনৈতিক পরিবেশের উপাদানই মি. মুরাদকে আশার আলো দেখিয়েছে” উদ্দীপকে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর