উদ্দীপকে কোন ধরনের পরিবেশ ক্ষতিগ্রস্তের কথা বলা হয়েছে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্থের কথা বলা হয়েছে। কোনো দেশের জলবায়ু, ভূ-প্রকৃতি, মৃত্তিকা, নদ-নদী, আয়তন, অবস্থান ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে উঠে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। পৃথিবার বিভিন্ন দেশের প্রাকৃতিক পরিবেশ বিচিত্র ধরনের। এ সকল উপাদানের পার্থক্যহেতু দেশের ব্যবসায় কার্যকলাপও ভিন্নতর হয়ে থাকে। উদ্দীপকে বলা হয়েছে, উন্নত দেশগুলো অতিমাত্রায় কার্বন মনোঅক্সাইড গ্যাস নিঃসরণ করে পরিবেশ দূষণ করছে। আবার তাদের শিল্প প্রতিষ্ঠানসমূহের রাসায়নিক বর্জ্য সমুদ্রের পানিকেও বিষাক্ত করে তুলেছে। আমাদের মতো উন্নয়নশীল দেশের অভ্যন্তরেও ট্যানারি শিল্পের বর্জ্য নদীর পানিকে দূষিত করছে। যার ফলে পরিবেশের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হচ্ছে। উদ্দীপকে যা কিছু দূষিত হচ্ছে তা প্রাকৃতিক পরিবেশের উপাদান। তাই বলা যায়, উদ্দীপকে প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্থের কথা বলা হয়েছে।
HSC Management 1st Paper Chapter 2: ব্যবসায় পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 2: ব্যবসায় পরিবেশ · সৃজনশীল
উদ্দীপকে কোন ধরনের পরিবেশ ক্ষতিগ্রস্তের কথা বলা হয়েছে ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর