ব্যবসায় পরিবেশের কোন ধরনের উপাদান উন্নয়নের মাধ্যমে উদ্দীপকের সমস্যা সমাধান করা সম্ভব? বিশ্লেষণ কর
উত্তর: প্রযুক্তিগত পরিবেশের উপাদানের উন্নয়নের মাধ্যমে উদ্দীপকের সমস্যা সমাধান করা সম্ভব। বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, এতদসংক্রান্ত গবেষণা, উন্নত প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তি আমদানির সুযোগ ইত্যাদি মিলিয়ে সৃষ্ট পরিবেশকে প্রযুক্তিগত পরিবেশ বলে। এ প্রযুক্তিগত পরিবেশ ব্যবসায়ের ধারা ও গতি-প্রকৃতিকে আধুনিক করে তুলতে পারে। আর এর ফলেই কম খরচে উন্নতমানের পণ্য ও সেবা উৎপাদন ও বাজাজাতকরণ করা সম্ভব। উদ্দীপকে বলা হয়েছে, উন্নত দেশগুলো অতিমাত্রায় কার্বন মনোঅক্সাইড গ্যাস নিঃসরণ করে পরিবেশ দূষণ করছে। আবার তাদের শিল্প প্রতিষ্ঠানসমূহের রাসায়নিক বর্জ্য সমুদ্রের পানিকেও বিষাক্ত করে তুলেছে। আমাদের মতো উন্নয়নশীল দেশের অভ্যন্তরেও ট্যানারি শিল্পের বর্জ্য নদীর পানিকে দূষিত করছে। যার ফলে পরিবেশের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হচ্ছে। উন্নত প্রযুক্তির ব্যবহার প্রযুক্তিগত পরিবেশের উপাদান। উদ্দীপকে উন্নত ও অনুন্নত উভয় প্রকার দেশেই শিল্প কারখানা বর্জ্য দ্বারা পরিবেশ দূষিত হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করে পয়:নিষ্কাশন ব্যবস্থা গ্রহণ করলে সমুদ্র বা নদীর পানি আর বিষাক্ত হবে না। এতে পরিবেশের স্বাভাবিক ভারসাম্য রক্ষা পাবে এবং মানুষ বিভিন্নভাবে উপকৃত হবে। তাই আমি মনে করি, প্রযুক্তিগত পরিবেশের উপাদানের উন্নয়নের মাধ্যমে উদ্দীপকের সমস্যা সমাধান করা সম্ভব।
HSC Management 1st Paper Chapter 2: ব্যবসায় পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 2: ব্যবসায় পরিবেশ · সৃজনশীল
ব্যবসায় পরিবেশের কোন ধরনের উপাদান উন্নয়নের মাধ্যমে উদ্দীপকের সমস্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর