শেয়ারFacebookWhatsApp

ব্যবসায়ের কোন পরিবেশের সাহায্যে মিস তমালিকা তার পণ্যসামগ্রী বিক্রয় করতে সক্ষম হয়েছেন? ব্যাখ্যা করো।

উত্তর: মিস তমালিকা ব্যবসায়ের প্রযুক্তিগত পরিবেশের সাহায্যে তার পণ্যসামগ্রী বিক্রি করতে সক্ষম হয়েছে। প্রযুক্তিগত উপাদানের সমন্বয়ে এ পরিবেশ গড়ে ওঠে। যেমন: বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, উন্নত প্রযুক্তি, প্রযুক্তি আমদানির সুযোগ প্রভৃতি এর অন্তর্ভুক্ত। এ উপাদানগুলো ব্যবসায়কে আধুনিক করে তুলতে পারে। উদ্দীপকে মিস তমালিকা চারুকলার একজন ছাত্রী। তিনি নিজে বিভিন্ন শৌখিন দ্রব্য, মহিলাদের অলঙ্কার ও পোশাক তৈরি করেন। এরপর সেগুলো অনলাইন মাধ্যমে বিক্রি করেন। বর্তমানে অনলাইনে অনেক ক্রেতা-ভোক্তা সংযুক্ত আছেন। তাই এ মাধ্যমে পণ্য বিক্রি করে তিনি ভালোই সাড়া পাচ্ছেন। এভাবে তিনি সহজেই ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করতে সক্ষম হচ্ছেন। বৈশিষ্ট্যানুযায়ী পণ্য বিক্রিতে ব্যবহৃত অনলাইন মাধ্যম প্রযুক্তিগত পরিবেশের অন্তর্গত। সুতরাং, মিস তমালিকার পণ্য বিক্রিতে প্রযুক্তিগত পরিবেশের অনুকূলতা বিদ্যমান।

HSC Management 1st Paper Chapter 2: ব্যবসায় পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Management 1st Paper · Chapter 2: ব্যবসায় পরিবেশ · সৃজনশীল

ব্যবসায়ের কোন পরিবেশের সাহায্যে মিস তমালিকা তার পণ্যসামগ্রী বিক্রয় …

উদ্দীপক

নিজস্ব দক্ষতা কাজে লাগিয়ে বিভিন্ন শৌখিন দ্রব্য, মহিলাদের অলঙ্কার ও পোশাক তৈরি করে তা অনলাইনের মাধ্যমে বিক্রয় করেন। ব্যাপক চাহিদা থাকার কারণে তার পণ্যের বিক্রয়ের পরিমাণ বেড়ে যাওয়ায় ব্যবসায় সম্প্রসারণের জন্য বেশি পুঁজির প্রয়োজন দেখা দেয়। একটি আর্থিক প্রতিষ্ঠানের শরণাপন্ন হয়ে মিস তমালিকা এ সমস্যার সমাধান করেন।

উত্তর

ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাণিজ্যিক ও শিল্প আইন, পরিবেশগত আইন, শ্রম আইন প্রভৃতির সমন্বয়ে যে পরিবেশ গড়ে ওঠে, তাকে ব্যবসায়ের আইনগত পরিবেশ বলে।

উত্তর

যৌথ মূলধনী কোম্পানির পরিচালক হতে আগ্রহী ব্যক্তিরা যে শেয়ার কেনেন তা হলো যোগ্যতাসূচক শেয়ার। এ ধরনের শেয়ারের অধিকারী হলে কোম্পানির পরিচালক হওয়ার যোগ্যতা অর্জন করা যায়। এরূপ যোগ্যতা অর্জনের পর শেয়ারহোল্ডার পরিচালক পদে নির্বাচন করতে পারবেন বা পরিচালক হিসেবে নিয়োগ পাবেন। তাই পরিচালক হিসেবে দায়িত্ব পালনের লক্ষ্যে যোগ্যতাসূচক শেয়ার কেনা হয়।

উত্তর

মিস তমালিকা ব্যবসায়ের প্রযুক্তিগত পরিবেশের সাহায্যে তার পণ্যসামগ্রী বিক্রি করতে সক্ষম হয়েছে। প্রযুক্তিগত উপাদানের সমন্বয়ে এ পরিবেশ গড়ে ওঠে। যেমন: বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, উন্নত প্রযুক্তি, প্রযুক্তি আমদানির সুযোগ প্রভৃতি এর অন্তর্ভুক্ত। এ উপাদানগুলো ব্যবসায়কে আধুনিক করে তুলতে পারে। উদ্দীপকে মিস তমালিকা চারুকলার একজন ছাত্রী। তিনি নিজে বিভিন্ন শৌখিন দ্রব্য, মহিলাদের অলঙ্কার ও পোশাক তৈরি করেন। এরপর সেগুলো অনলাইন মাধ্যমে বিক্রি করেন। বর্তমানে অনলাইনে অনেক ক্রেতা-ভোক্তা সংযুক্ত আছেন। তাই এ মাধ্যমে পণ্য বিক্রি করে তিনি ভালোই সাড়া পাচ্ছেন। এভাবে তিনি সহজেই ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করতে সক্ষম হচ্ছেন। বৈশিষ্ট্যানুযায়ী পণ্য বিক্রিতে ব্যবহৃত অনলাইন মাধ্যম প্রযুক্তিগত পরিবেশের অন্তর্গত। সুতরাং, মিস তমালিকার পণ্য বিক্রিতে প্রযুক্তিগত পরিবেশের অনুকূলতা বিদ্যমান।

উত্তর

মিস তমালিকার ব্যবসায় সম্প্রসারণে অর্থনৈতিক পরিবেশের ভূমিকা আছে বলে আমি মনে করি। আয়, সঞ্জয়, মূলধন, বিনিয়োগ, অর্থ, ঋণ প্রভৃতির সমন্বয়ে অর্থনৈতিক পরিবেশ গঠিত। অর্থ হলো ব্যবসায়ের মূল চালিকাশক্তি। তাই দেশের অর্থনৈতিক পরিবেশের এ উপাদানগুলো অনুকূলে থাকলে ব্যবসায়ের ব্যাপক প্রবৃদ্ধি লক্ষ করা যায়। উদ্দীপকে মিস তমালিকা অনলাইনের মাধ্যমে তার তৈরিকৃত শৌখিন দ্রব্য, মহিলাদের অলঙ্কার ও পোশাক বিক্রি করেন। ফলে কিছুদিনের মধ্যেই তার পণ্যের ব্যাপক পরিচিতি ও চাহিদা বাড়ে। এখন বিক্রির পরিমাণ বেড়ে যাওয়ায় ব্যবসায় সম্প্রসারণের জন্য তার পুঁজির প্রয়োজন। তাই তিনি একটি আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে এ সহায়তা নেন। মিস তমালিকার ব্যবসায়ে অর্থনৈতিক পরিবেশের অনুকূল প্রভাব বিদ্যমান। এজন্য তিনি আর্থিক প্রতিষ্ঠান থেকে সহজেই ঋণ সুবিধা পেয়েছেন। এর মাধ্যমে তিনি ব্যবসায় সম্প্রসারণে প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করেন। এতে তার ব্যবসায়ে বিদ্যমান পুঁজির সমস্যার সমাধান হয়। এর পাশাপাশি তার ব্যবসায়ের পরিধিও বাড়ে। সুতরাং, অর্থনৈতিক পরিবেশের সহায়তায় মিস তমালিকা ব্যবসায় সম্প্রসারণ করতে সক্ষম হয়েছে।
HSCManagement 1st PaperChapter 2: ব্যবসায় পরিবেশ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব ইকবাল ঢাকায় থাকেন। তিনি সন্দ্বীপে একটি বাড়ি কিনেন। সন্দ্বীপে গিয়ে তিনি সমুদ্রে মাছ ধরেন। উক্ত মাছ বিশেষ প্রক্রিয়ায় শুকিয়ে চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করেন। বাজারে তার পণ্যের ব্যাপক সুনাম আছে। পণ্যগুলোর ওজন ও আকার সুনির্দিষ্ট না থাকায় ক্রেতারা মাঝে মধ্যে তার পণ্য ক্রয়ে সমস্যার মুখোমুখি হন।

Jessore · 2017

ক
সামাজিক ব্যবসায় কী?
খ
শিল্পকে কেন্দ্রীভূত কাজ বলা হয় কেন?
গ
উদ্দীপকে পরিবেশের কোন উপাদান বিবেচনায় জনাব ইকবাল সন্দ্বীপে ব্যবসায় শুরু করেন? ব্যাখ্যা করো।
ঘ
ক্রেতাদের সমস্যা সমাধানে জনাব ইকবালের করণীয় সম্পর্কে তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.শিল্পকে কেন্দ্রীভূত কাজ বলা হয় কেন?

শিল্পকে কেন্দ্রীভূত কাজ বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সামাজিক ব্যবসায় কী?

সামাজিক ব্যবসায় কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বাংলাদেশ একটি জনবহুল দেশ। আশির দশকের শুরুতে জনাব আওলাদ বাংলাদেশের জনসম্পদকে কেন্দ্র করে ঢাকায় একটি পোশাক কারখানা গড়ে তোলেন, যার লক্ষ্য ছিল বাংলাদেশের অভ্যন্তরীণ চাহিদা মিটানো। আশির দশকের মাঝামাঝি জনাব আওলাদ যুক্তরাষ্ট্রে চলে যান এবং বাড়ি বাড়ি গিয়ে তার তৈরি পোশাক বিক্রি করেন। ক্রমান্বয়ে তার তৈরি পোশাক জনপ্রিয় হয়ে ওঠে। জনাব আওলাদ যুক্তরাষ্ট্রে বসে তার কারখানায় নিয়োজিত জনাব সেজাদকে প্রয়োজনীয় সংখ্যক পোশাক উৎপাদনের নির্দেশ দেন। জনাব সেজাদ কারখানার কর্মীদেরকে দিয়ে পোশাক উৎপাদন করে জনাব আওলাদ বরাবর প্রেরণ করেন। জনাব আওলাদ একের পর এক তৈরি পোশাকের নতুন বাজারের দ্বার উন্মুক্ত করেন।

Sylhet · 2017

ক
খুচরা ব্যবসায় কী?
খ
প্রাকৃতিক পরিবেশ বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে জনাব আওলাদ পরিবেশের কোন উপাদান বিবেচনায় ঢাকায় পোশাক কারখানা গড়ে তোলেন? ব্যাখ্যা করো।
ঘ
'উদ্দীপকে জনাব আওলাদ ও জনাব সেজাদ, উভয়ের কাজকে কি উদ্যোগ' বলা যায়? উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.প্রাকৃতিক পরিবেশ বলতে কী বোঝায়?

প্রাকৃতিক পরিবেশ বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.খুচরা ব্যবসায় কী?

খুচরা ব্যবসায় কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শেরপুরের হাবিব স্থানীয় তাল, বাঁশ ও খেজুর গাছের ওপর ভিত্তি করে 'রূপসী বাংলা' নামে একটি কুটির শিল্প গড়ে তুলেছেন। তার শিল্পে উৎপাদিত পাখা, টুপি, পাট ও খেলনা সামগ্রী ক্রেতাদের আকৃষ্ট করে। তার উৎপাদিত পণ্য বিদেশেও রপ্তানি হচ্ছে। দিন দিন চাহিদা বৃদ্ধি পাওয়ায় তিনি কারখানাটি সম্প্রসারণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু মূলধন সংকটের কারণে কার্যকর পদক্ষেপ নিতে পারছেন না।

Chittagong · 2017

ক
একমালিকানা ব্যবসায় কী?
খ
নামমাত্র অংশীদার বলতে কী বোঝায়?
গ
হাবিব কোন পরিবেশের ওপর ভিত্তি করে তার প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন? ব্যাখ্যা করো।
ঘ
হাবিবের ব্যবসায়ের সমস্যা উত্তরণের উপায় সম্পর্কে যুক্তি উপস্থাপন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.নামমাত্র অংশীদার বলতে কী বোঝায়?

নামমাত্র অংশীদার বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.একমালিকানা ব্যবসায় কী?

একমালিকানা ব্যবসায় কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ক্রেতাদের সমস্যা সমাধানে জনাব ইকবালের করণীয় সম্পর্কে তোমার মতামত দাও।উদ্দীপকে পরিবেশের কোন উপাদান বিবেচনায় জনাব ইকবাল সন্দ্বীপে ব্যবসায় শুরু করেন? ব্শিল্পকে কেন্দ্রীভূত কাজ বলা হয় কেন?সামাজিক ব্যবসায় কী?'উদ্দীপকে জনাব আওলাদ ও জনাব সেজাদ, উভয়ের কাজকে কি উদ্যোগ' বলা যায়? উত্তরের সপক্ষউদ্দীপকে জনাব আওলাদ পরিবেশের কোন উপাদান বিবেচনায় ঢাকায় পোশাক কারখানা গড়ে তোলেন? প্রাকৃতিক পরিবেশ বলতে কী বোঝায়?খুচরা ব্যবসায় কী?হাবিবের ব্যবসায়ের সমস্যা উত্তরণের উপায় সম্পর্কে যুক্তি উপস্থাপন করো।হাবিব কোন পরিবেশের ওপর ভিত্তি করে তার প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন? ব্যাখ্যা করো।নামমাত্র অংশীদার বলতে কী বোঝায়?একমালিকানা ব্যবসায় কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।