মিস তমালিকা ব্যবসায় সম্প্রসারণে কোন পরিবেশের ভূমিকা রয়েছে বলে তুমি মনে করো? ব্যাখ্যা করো।
উত্তর: মিস তমালিকার ব্যবসায় সম্প্রসারণে অর্থনৈতিক পরিবেশের ভূমিকা আছে বলে আমি মনে করি। আয়, সঞ্জয়, মূলধন, বিনিয়োগ, অর্থ, ঋণ প্রভৃতির সমন্বয়ে অর্থনৈতিক পরিবেশ গঠিত। অর্থ হলো ব্যবসায়ের মূল চালিকাশক্তি। তাই দেশের অর্থনৈতিক পরিবেশের এ উপাদানগুলো অনুকূলে থাকলে ব্যবসায়ের ব্যাপক প্রবৃদ্ধি লক্ষ করা যায়। উদ্দীপকে মিস তমালিকা অনলাইনের মাধ্যমে তার তৈরিকৃত শৌখিন দ্রব্য, মহিলাদের অলঙ্কার ও পোশাক বিক্রি করেন। ফলে কিছুদিনের মধ্যেই তার পণ্যের ব্যাপক পরিচিতি ও চাহিদা বাড়ে। এখন বিক্রির পরিমাণ বেড়ে যাওয়ায় ব্যবসায় সম্প্রসারণের জন্য তার পুঁজির প্রয়োজন। তাই তিনি একটি আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে এ সহায়তা নেন। মিস তমালিকার ব্যবসায়ে অর্থনৈতিক পরিবেশের অনুকূল প্রভাব বিদ্যমান। এজন্য তিনি আর্থিক প্রতিষ্ঠান থেকে সহজেই ঋণ সুবিধা পেয়েছেন। এর মাধ্যমে তিনি ব্যবসায় সম্প্রসারণে প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করেন। এতে তার ব্যবসায়ে বিদ্যমান পুঁজির সমস্যার সমাধান হয়। এর পাশাপাশি তার ব্যবসায়ের পরিধিও বাড়ে। সুতরাং, অর্থনৈতিক পরিবেশের সহায়তায় মিস তমালিকা ব্যবসায় সম্প্রসারণ করতে সক্ষম হয়েছে।
HSC Management 1st Paper Chapter 2: ব্যবসায় পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 2: ব্যবসায় পরিবেশ · সৃজনশীল
মিস তমালিকা ব্যবসায় সম্প্রসারণে কোন পরিবেশের ভূমিকা রয়েছে বলে তুমি …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর