উদ্দীপকে জনাব নুপুর কোন পরিবেশের অভাবে ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হন? মতামত বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশের অভাবে জনাব নুপুর ব্যবসায়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন হন। সরকার, রাজনৈতিক দল ও প্রতিষ্ঠান, স্থিতিশীল আইন-শৃঙ্খলা প্রভৃতি উপাদানের সমন্বয়ই হলো রাজনৈতিক পরিবেশ। রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল হলে দেশের ব্যবসায় সম্প্রসারণ ঘটে। অন্যদিকে, অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ নিয়ে ব্যবসায় উন্নয়ন সম্ভব নয়। উদ্দীপকে জনাব নুপুর একজন ব্যবসায়ী। তিনি ঈদ উপলক্ষ্যে চার লক্ষ টাকার লুঙ্গি ক্রয় করেন। লুঙ্গি ক্রয় করে পাবনা থেকে আসার পথে দুর্বৃত্তরা তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা তার গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে তিনি ব্যাপক ক্ষতির স্মমুখীন হন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রতিকূল থাকার কারণে জনাব নুপুরের কাছে দুর্বৃত্তরা চাঁদা দাবি করতে পেরেছে। এটি রাজনৈতিক পরিবেশের সাথে সম্পৃক্ত। অনুন্নত ও অসহনশীল রাজনৈতিক পরিবেশ ব্যাসায়কে বাধাগ্রস্ত করে। এক্ষেত্রে আইন-শৃঙ্খলা স্থিতিশীল না থাকায় জনাব নুপুর দুর্বৃত্তদের হামলার শিকার হন। দেশের নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকলে তাকে এ ক্ষতি বহন করতে হতো না। তাই বলা যায়, আইন-শৃঙ্খলা স্থিতিশীল না থাকায় জনাব নুপুর ব্যবসায়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন হন।
HSC Management 1st Paper Chapter 2: ব্যবসায় পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 2: ব্যবসায় পরিবেশ · সৃজনশীল
উদ্দীপকে জনাব নুপুর কোন পরিবেশের অভাবে ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর