উদ্দীপকে জনাব শামীম ব্যবসায় পরিবেশের কোন ধরনের উপাদানকে মূখ্য সমস্যা হিসেবে চিহ্নিত করছেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব শামীম ব্যবসায় পরিবেশের অর্থনৈতিক উপাদানকে মুখ্য সমস্যা হিসেবে চিহ্নিত করছেন। জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণ ব্যবস্থা, মূলধন, মানবসম্পদ প্রভৃতি উপাদান নিয়ে এ পরিবেশ গঠিত। এটি ব্যবসায়ে অন্যতম প্রভাব বিস্তারকারী পরিবেশ। তাই এ পরিবেশের প্রতিকূলতা ব্যবসায়ে নানারকম বাধা তৈরি করে। উদ্দীপকে জনাব শামীম ব্যবসায় করার সিদ্ধান্ত নিলেন। সিদ্ধান্ত নিতে গিয়ে তিনি দেশের বাস্তবতার আলোকে দক্ষ জনশক্তি ও বাজারে সমস্যা চিহ্নিত করেন। আবার, তিনি এক্ষেত্রে মূলধনগত সমস্যাও দেখতে পান। এসব উপাদান ব্যবসায় গঠন ও পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। এগুলোর অভাব জনাব শামীম প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেন। বৈশিষ্ট্য অনুযায়ী এসব উপাদান অর্থনৈতিক পরিবেশের উপাদানের অন্তর্ভুক্ত। সুতরাং, জনাব শামীম ব্যবসায় পরিবেশের অর্থনৈতিক উপাদানকে মুখ্য সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন।
HSC Management 1st Paper Chapter 2: ব্যবসায় পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 2: ব্যবসায় পরিবেশ · সৃজনশীল
উদ্দীপকে জনাব শামীম ব্যবসায় পরিবেশের কোন ধরনের উপাদানকে মূখ্য সমস্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর