উদ্দীপকে বর্ণিত 'আলহাজ্ব জুট মিল' সরিষাবাড়িতে প্রতিষ্ঠার ব্যাপারে কোন পরিবেশের ভূমিকা রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'আলহাজ্ব জুট মিল' সরিষাবাড়িতে প্রতিষ্ঠার ব্যাপারে প্রাকৃতিক পরিবেশের ভূমিকা রয়েছে। জলবায়ু, ভূ-প্রকৃতি, নদ-নদী, আয়তন, অবস্থান প্রভৃতি প্রাকৃতিকভাবে সৃষ্ট উপাদানের সমন্বয়ে প্রাকৃতিক পরিবেশ গঠিত। প্রাকৃতিক পরিবেশের উপাদান মানুষের পক্ষে তৈরি করা সম্ভব নয়। অনুকূল প্রাকৃতিক পরিবেশ ব্যবসায় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদ্দীপকে জামালপুর এলাকার সরিষাবাড়িতে গড়ে ওঠেছিল 'আলহাজ্ব জুট মিল'। এলাকাটির সাথে একসময় নদীপথে অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল। আবার, এলাকাটির মাটি ও আবহাওয়া পাট চাষের জন্য অত্যন্ত অনুকূল ছিল। তাই এখানে একসময় পাট উৎপাদন হতো। এছাড়াও অন্যান্য এলাকার উৎপাদিত পাট নদীপথে মিলে নিয়ে আসা হতো। প্রাকৃতিক পরিবেশের উপাদানের কারণে এসব সুবিধা পাওয়া গেছে। মূলত, পাট উৎপাদনের অনুকূল পরিবেশের ওপর ভিত্তি করেই মিলটি গড়ে ওঠেছিল। তাই বলা যায়, 'আলহাজ্ব জুট মিল' প্রতিষ্ঠায় প্রাকৃতিক পরিবেশের ব্যাপক ভূমিকা রয়েছে।
HSC Management 1st Paper Chapter 2: ব্যবসায় পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 2: ব্যবসায় পরিবেশ · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত 'আলহাজ্ব জুট মিল' সরিষাবাড়িতে প্রতিষ্ঠার ব্যাপারে ক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর