'আলহাজ্ব জুট মিলস'-কে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য পরিবেশের যে উপাদান অধিক কার্যকর উদ্দীপকের আলোকে তার যথাযথ বিশ্লেষণ করো।
উত্তর: 'আলহাজ্ব জুট মিলস'-কে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য পরিবেশের প্রযুক্তিগত উপাদান অধিক কার্যকর হবে বলে আমি মনে করি। বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, বিজ্ঞান সংক্রান্ত প্রশিক্ষণ ও গবেষণা, উন্নত প্রযুক্তির ব্যবহার প্রভৃতির সমন্বয়ে প্রযুক্তিগত পরিবেশ গঠিত। এ পরিবেশের অনুকূলতার ফলে শিল্প-বাণিজ্যে উন্নতমানের পণ্য ও অধিক উৎপাদন সম্ভব হয়। এছাড়াও এ পরিবেশের মাধ্যমে ব্যবসায়ের নতুন ক্ষেত্র তৈরি হয়। উদ্দীপকে প্রাকৃতিক পরিবেশের সহায়তায় জামালপুর জেলার সরিষাবাড়িতে 'আলহাজ্ব জুট মিলস' প্রতিষ্ঠিত হয়েছিল। মিলটিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ও স্থানীয়ভাবে উৎপাদিত পাট প্রক্রিয়াজাত করা হতো। প্রতিষ্ঠানটি সরিষাবাড়ির অনেক লোকের কর্মসংস্থান করেছিল। কিন্তু সেকেলে যন্ত্রপাতির কারণে প্রতিষ্ঠানটি বছরের পর বছর লোকসান করে আসছিল। তাই বর্তমানে প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে। উদ্দীপকের জুট মিলটিকে আগের অবস্থায় ফেরাতে প্রযুক্তিগত পরিবেশের সহায়তা প্রয়োজন। এজন্য প্রতিষ্ঠানটিতে সেকেলে যন্ত্রপাতির বদলে উন্নত যন্ত্রপাতি প্রতিস্থাপন করতে হবে। এতে প্রতিষ্ঠানটি উন্নত মানের পণ্য উৎপাদন করতে পারবে। এছাড়া উন্নত যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে সময় ও খরচ বাঁচবে। এভাবে প্রতিষ্ঠানটি আর্থিকভাবে সচ্ছল হতে পারবে। তাই বলা যায়, প্রযুক্তিগত পরিবেশের উপাদান মিলটিকে আবারও লাভজনক অবস্থায় নিয়ে যেতে কার্যকরী ভূমিকা রাখবে।
HSC Management 1st Paper Chapter 2: ব্যবসায় পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 2: ব্যবসায় পরিবেশ · সৃজনশীল
'আলহাজ্ব জুট মিলস'-কে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য পরিবেশের য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর