নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : জনাব আতিক একজন খুচরা ব্যবসায়ী। তিনি আগের মাল আগে ছাড়া পদ্ধতিতে (FIFO) মজুদ পণ্য মূল্যায়ন করেন। তার ২০১২ সালের ডিসেম্বর মাসের লেনদেন নিম্নরূপ- ডিসে. ০১: প্রারম্ভিক উদ্বৃত্ত ২,০০০ একক প্রতি একক ৫ টাকা ১০: পণ্য ক্রয় ১,০০০ একক প্রতি একক ৬ টাকা ১৫: পণ্য বিক্রয় ১,৫০০ একক প্রতি একক ৯ টাকা ৩১: পণ্য ক্রয় ১,২০০ একক প্রতি একক ৫ টাকা [দি, বো. '১৫] Q. জনাব আতিকের ডিসেম্বর মাস শেষে মজুদ পণ্যের মূল্য কত টাকা?
ক. ১৩,৫০০
খ. ১৪,৫০০
গ. ১৫,৫০০
ঘ. ১৬,২০০
উত্তর: ১৪,৫০০
ব্যাখ্যা: মাস শেষে মজুদ পণ্যের মূল্য : = (৫০০ একক × ৫ টাকা) + (১,০০০ একক × ৬ টাকা) + (১,২০০ একক × ৫ টাকা) = ১৪,৫০০ টাকা।
HSC Accounting 2nd Paper Chapter 8: মজুদ পণ্যের হিসাবরক্ষণ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Accounting 2nd Paper · Chapter 8: মজুদ পণ্যের হিসাবরক্ষণ · MCQ