নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : জনাব আতিক একজন খুচরা ব্যবসায়ী। তিনি আগের মাল আগে ছাড়া পদ্ধতিতে (FIFO) মজুদ পণ্য মূল্যায়ন করেন। তার ২০১২ সালের ডিসেম্বর মাসের লেনদেন নিম্নরূপ- ডিসে. ০১: প্রারম্ভিক উদ্বৃত্ত ২,০০০ একক প্রতি একক ৫ টাকা ১০: পণ্য ক্রয় ১,০০০ একক প্রতি একক ৬ টাকা ১৫: পণ্য বিক্রয় ১,৫০০ একক প্রতি একক ৯ টাকা ৩১: পণ্য ক্রয় ১,২০০ একক প্রতি একক ৫ টাকা [দি, বো. '১৫] Q. জনাব আতিকের ডিসেম্বর মাস শেষে মুনাফার পরিমাণ কত টাকা?
ক. ৬,০০০
খ. ৬,৫০০
গ. ৮,৫০০
ঘ. ১০,০০০
উত্তর: ৬,০০০
ব্যাখ্যা: মুনাফার পরিমাণ = মোট বিক্রয়মূল্য – বিক্রীত পণ্যের ব্যয় = (১,৫০০ × ৯) – (১,৫০০ × ৫) = ১৩,৫০০ – ৭,৫০০ = ৬,০০০ টাকা।
HSC Accounting 2nd Paper Chapter 8: মজুদ পণ্যের হিসাবরক্ষণ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Accounting 2nd Paper · Chapter 8: মজুদ পণ্যের হিসাবরক্ষণ · MCQ