নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের গুদামে ১লা মে তারিখে ২০ টাকা দরে ২০০ কেজি দ্রব্য মজুদ ছিল। ১০ মে তারিখে ১০০ কেজি ইস্যু করে। ১৫ মে ২৫ টাকা দরে ৩০০ কেজি দ্রব্য ক্রয় করে। [দি. বো. '১৬] Q. ১৫ মে তারিখে FIFO পদ্ধতিতে গুদামে রক্ষিত পণ্যের মূল্য কত?
ক. ৪,০০০ টাকা
খ. ৯,৫০০ টাকা
গ. ১০,০০০ টাকা
ঘ. ১১,৫০০ টাকা
উত্তর: ৯,৫০০ টাকা
ব্যাখ্যা: ১৫ মে তারিখে FIFO পদ্ধতিতে গুদামে রক্ষিত পণ্যের মূল্য : = (১০০ কেজি × ২০ টাকা) + (৩০০ কেজি × ২৫ টাকা) = ৯,৫০০ টাকা।
HSC Accounting 2nd Paper Chapter 8: মজুদ পণ্যের হিসাবরক্ষণ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Accounting 2nd Paper · Chapter 8: মজুদ পণ্যের হিসাবরক্ষণ · MCQ