উদ্দীপকের জনাব আরমানের নেতৃত্বটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব আরমানের নেতৃত্বটি স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। এ নেতৃত্বে নেতা কৌশলে সকল ক্ষমতা নিজের কাছে কুক্ষিগত করে রাখে এবং ইচ্ছামতো সিদ্ধান্ত গ্রহণ করেন। স্বৈরতান্ত্রিক নেতৃত্ব প্রাচীন মানসিকতা দোষে দুষ্ট এক ধরনের পরিচালনা কৌশল। এক্ষেত্রে নেতা প্রতিষ্ঠানের অধস্তনদের সাথে কোনো ধরনের পরামর্শ বা আলোচনা করে না। সাধারণত কর্মীরা যখন কাজ করতে চায় না, সেই ক্ষেত্রে এ ধরনের নেতৃত্ব প্রয়োগ করা হয়। উদ্দীপকে জনাব আরমান 'এম.কে লি.'-এর বিক্রয় বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা। দেশের বিভিন্ন স্থানে তাদের শাখা থাকায় তিনি তার অধীনস্তদের শাখাভিত্তিক দায়িত্ব দিয়ে প্রত্যেকের বিক্রয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেন। প্রতিষ্ঠানের যেকোনো সিদ্ধান্ত তিনি একাই গ্রহণ করেন এবং অধীনস্তদের করণীয় জোরপূর্বক আদায় করেন। জনাব আরমানের এমন কার্যক্রম স্বৈরতান্ত্রিক নেতৃত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের জনাব আরমানের নেতৃত্বটি স্বৈরতান্ত্রিক নেতৃত্ব।
HSC Management 2nd Paper Chapter 6: নেতৃত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 6: নেতৃত্ব · সৃজনশীল
উদ্দীপকের জনাব আরমানের নেতৃত্বটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর