প্রতিষ্ঠানের প্রতি কর্মীদের আন্তরিকতা বৃদ্ধিতে জনাব কাসেমের নেতৃত্বটি গুরুত্বপূর্ণ? এই বক্তব্যের সাথে তুমি কি একমত?
উত্তর: প্রতিষ্ঠানের প্রতি কর্মীদের আন্তরিকতা বৃদ্ধিতে জনাব কাশেমের গণতান্ত্রিক নেতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ। এ নেতৃত্বে নেতা অধস্তনদের সাথে আলোচনা ও পরামর্শ করে কার্য পরিচালনা করে। গণতান্ত্রিক নেতা কর্মীদের আদেশ দেন, প্রশ্ন করার সুযোগ দেন এবং কর্মীরা কোনো কিছু জানতে চাইলে তা বুঝিয়ে দেন।এ নেতৃত্বের ফলে কর্মীদের দক্ষতা, মনোবল ও নৈতিকতা বৃদ্ধি পায়।উদ্দীপকে জনাব কাসেম তার প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কর্মীদের সাথে আলোচনা করে নেয় এবং তিনি কর্মীদের সুবিধা-অসুবিধার কথা চিন্তা করেন। এতে প্রতিষ্ঠানের প্রতি কর্মীদের আন্তরিকতা বৃদ্ধি পায়।জনাব কাশেমের নেতৃত্বটি গণতান্ত্রিক নেতৃত্বের সদৃশ। উদ্দীপকে জনাব কাশেম কর্মীদের সাথে আলোচনা ও পরামর্শ গ্রহণের মাধ্যমে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের সিদ্ধান্ত নেন। অর্থাৎ তিনি গনতান্ত্রিক নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালনা করেন। এরূপ নেতৃত্বে কর্মীদের দক্ষতা, মনোবল ও নৈতিকতা বৃদ্ধি পায়। এছাড়াও কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে প্রাতিষ্ঠানিক কাজ সম্পাদন করে, যা প্রতিষ্ঠানকে সব সময় সাফল্যমণ্ডিত করে। তাই আমি মনে করি, প্রতিষ্ঠানের প্রতি কর্মীদের আন্তরিকতা বৃদ্ধিতে জনাব কাশেমের গণতান্ত্রিক নেতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ।
HSC Management 2nd Paper Chapter 6: নেতৃত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 6: নেতৃত্ব · সৃজনশীল
প্রতিষ্ঠানের প্রতি কর্মীদের আন্তরিকতা বৃদ্ধিতে জনাব কাসেমের নেতৃত্ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর