উদ্দীপকের জনাব হান্নানের নেতৃত্বটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব হান্নানের নেতৃত্বটি হচ্ছে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। এ নেতৃত্বে নেতা কৌশলে সকল ক্ষমতা নিজের কাছে কুক্ষিগত করে রাখে এবং ইচ্ছামতো সিদ্ধান্ত গ্রহণ করে। স্বৈরতান্ত্রিক নেতৃত্ব প্রাচীন মানসিকতা দোষে দুষ্ট এক ধরনের পরিচালনা কৌশল। এক্ষেত্রে নেতা প্রতিষ্ঠানের অধস্তনদের সাথে কোনো ধরনের পরামর্শ বা আলোচনা করে না। সাধারণত কর্মীরা যখন কাজ করতে চায় না, সেই ক্ষেত্রে এ ধরনের নেতৃত্ব প্রয়োগ করা হয়। উদ্দীপকে জনাব হান্নান একটি উৎপাদনধর্মী প্রতিষ্ঠানের ব্যবস্থাপক।তিনি প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত একাই গ্রহণ করেন এবং কাজ আদায়ের ক্ষেত্রে কর্মীদের ভয়-ভীতি প্রদান করেন। এতে প্রতিষ্ঠানের প্রতি কর্মীরা অসন্তুষ্ট এবং তাদের মধ্যে কর্ম ত্যাগ করার প্রবণতা সৃষ্টি হয়েছে। জনাব হান্নানের এমন নেতৃত্বটি স্বৈরতান্ত্রিক নেতৃত্বের সাথে মিল পাওয়া যায়। তাই বলা যায়, উদ্দীপকে জনাব হান্নানের নেতৃত্বটি হচ্ছে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব।
HSC Management 2nd Paper Chapter 6: নেতৃত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 6: নেতৃত্ব · সৃজনশীল
উদ্দীপকের জনাব হান্নানের নেতৃত্বটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর