লাগামহীন নেতৃত্ব' বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।
উত্তর: যে নেতৃত্ব "ব্যবস্থায় কর্মবিমুখ নেতা নিজে কাজ থেকে দূরে থাকেন এবং নির্দিষ্ট অধস্তনদের ওপর সর্বোতভাবে নির্ভর করেন তাকে লাগামহীন নেতৃত্ব বলে। লাগামহীন নেতৃত্বের প্রকৃতি হলো এতে অধস্তনরা অবাধ স্বাধীনতা ভোগ করে। এক্ষেত্রে নেতা কর্মবিমুখ থাকে এবং নিজেকে অধস্তনদের কাছ থেকে দূরে রাখে। এরূপ নেতা শুধু লক্ষ্য নির্ধারণ করে দেয় কিন্তু লক্ষ্য বাস্তবায়নে তার কোনো ভূমিকা থাকে না। অধস্তনরাই কার্যাকার্য নির্ধারণ করে তা বাস্তবায়নের চেষ্টা চালায়। এতে প্রতিষ্ঠান তার নির্দিষ্ট লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়। তাই বলা হয়, লাগামহীন নেতৃত্ব প্রতিষ্ঠানে কার্যকর হয় না।
HSC Management 2nd Paper Chapter 6: নেতৃত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 6: নেতৃত্ব · সৃজনশীল
লাগামহীন নেতৃত্ব' বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।
উত্তর