উদ্দীপকে জনাব মাসুম কি একজন আদর্শ নেতা? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে জনাব মাসুমকে একজন আদর্শ নেতা বলা যায়। দলের সদস্যদের প্রভাবিত করে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে ব্যক্তি অগ্রণী ভূমিকা পালন করেন তাকে নেতা বলে। একজন আদর্শ নেতাই পারেন কর্মীদের সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে প্রতিষ্ঠানকে লক্ষ্যের দিকে এগিয়ে নিতে। এজন্য একজন নেতাকে বিভিন্ন গুণে গুণান্বিত হতে হয়। উদ্দীপকে জনাব মাসুম সাহসী, দক্ষ এবং পরিশ্রমী। তিনি দশ বছর ধরে সফলতার সাথে আলী গ্রুপে ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। তার প্রতিষ্ঠানের কর্মীদের সম্পর্কে তিনি অবগত। তিনি কর্মীদের সমস্যাসমূহ ধৈর্যসহকারে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এতে কর্মীরা তার উপর সন্তুষ্ট। তিনি কোনো সিদ্ধান্ত গ্রহণ করে কর্মীদের পালন করতে বললে তারা তা যথাযথভাবে পালনের চেষ্টা করে। উদ্দীপকের মিসেস মাসুমের মধ্যে মধ্যে একজন আদর্শ নেতার বিভিন্ন গুণ বিদ্যমান। এমন গুণের কারণেই তিনি নির্ভীক ও ভয়হীন থেকে মানসিক শক্তি সহকারে প্রতিষ্ঠানকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারেন। ফলে কর্মীরা তার সাহসে বলীয়ান হয়ে স্বতঃস্ফূর্তভাবে কাজ সম্পাদন করে। এতে প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়। এসকল কারণেই উদ্দীপকে জনাব মাসুমকে একজন আদর্শ নেতা বলা যায়।
HSC Management 2nd Paper Chapter 6: নেতৃত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 6: নেতৃত্ব · সৃজনশীল
উদ্দীপকে জনাব মাসুম কি একজন আদর্শ নেতা? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর