উদ্দীপকে মি. হিমেলের নির্দেশনার ধরন উল্লেখপূর্বক নেতৃত্বের যে গুণটির কারণে প্রতিষ্ঠানের সফলতা বৃদ্ধি পেয়েছে তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে মি. হিমেলের পরামর্শমূলক নির্দেশনা এবং নেতৃত্বের ন্যায়পরায়ণতা গুণের কারণে প্রতিষ্ঠানের সফলতা বৃদ্ধি পেয়েছে। যে নির্দেশনা পদ্ধতিতে নেতা প্রতিষ্ঠানের যেকোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কর্মীদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেন তাকে পরামর্শমূলক নির্দেশনা বলে। অন্যদিকে সকল অবস্থায় অন্যায় পরিহার করে ন্যায় পথে চলা বিশেষত অধস্তনদের পরিচালনার ক্ষেত্রে ন্যায্যতা ও সুবিচার প্রতিষ্ঠার গুণকেই ন্যায়পরায়ণতা বলে। উদ্দীপকে মি. হিমেল KPC গার্মেন্টস লি. এর উৎপাদন ব্যবস্থাপক। তিনি তার বিভাগে কর্মরত কর্মীদের সাথে আলোচনায় বসে উপকরণের পর্যাপ্ততা, কর্মীদের সামর্থ্যসমূহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে কার্যসম্পাদনের নির্দেশ দেন। এছাড়া কারখানায় নারী ও পুরুষ কর্মীদের মধ্যে কোনো বৈষম্য করেন না। কাজের বণ্টন, মজুরি ও পদোন্নতির ক্ষেত্রে সবাইকে সমান সুযোগ দেন। তার এই দৃষ্টিভঙ্গির ফলে কারখানার উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং কর্ম পরিবেশ আরও ইতিবাচক হয়েছে। উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে মি. হিমেল পরামর্শমূলক নির্দেশনা পদ্ধতি ব্যবহার করেন এবং প্রতিষ্ঠানে ন্যায়বিচার প্রতিষ্ঠা করেন। এ ধরনের নির্দেশনা পদ্ধতি এবং ন্যায়পরায়ণ গুণের কারণে প্রতিষ্ঠানে অধস্তনদের মত প্রকাশের স্বাধীনতা থাকে। ফলে অধস্তনরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করে এবং তারা তাদের মালিকের প্রতি সন্তুষ্ট থাকে। এর ফলে মালিক তার প্রতিষ্ঠানের গৃহীত পরিকল্পনা সহজে বাস্তবায়ন করতে সক্ষম হন, যা প্রতিষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে।
HSC Management 2nd Paper Chapter 6: নেতৃত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 6: নেতৃত্ব · সৃজনশীল
উদ্দীপকে মি. হিমেলের নির্দেশনার ধরন উল্লেখপূর্বক নেতৃত্বের যে গুণটি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর