একজন নেতাকে দূরদর্শী হতে হয় কেন?
উত্তর: অতীত ও বর্তমান অভিজ্ঞতার আলোকে ভবিষ্যৎকে উপলব্ধি করতে পারার সামর্থ্যকে দূরদৃষ্টি বলে। একজন আদর্শ নেতার উত্তম গুণাবলির মধ্যে অন্যতম একটি গুণ হচ্ছে দূরদৃষ্টি। কারণ বর্তমানের পরিস্থিতির আলোকে ভবিষ্যতের পরিবেশ-পরিস্থিতি না বুঝতে পারলে প্রতিষ্ঠানের উন্নতি সম্ভব নয়। যার কারণে নেতাকে বর্তমান পরিস্থিতির ওপর ভিত্তি করে ভবিষ্যতের কথা, ভাবতে হয়। তাই নেতাকে দূরদৃষ্টি জ্ঞানের অধিকারী হতে হয়। কেননা নেতা তার দলীয় লোকের পথনির্দেশক। কোন কাজ, কখন, কোথায় ও কীভাবে করবে তার সময়ানুগ নির্দেশ নেতাই দিয়ে থাকে।
HSC Management 2nd Paper Chapter 6: নেতৃত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 6: নেতৃত্ব · সৃজনশীল
একজন নেতাকে দূরদর্শী হতে হয় কেন?
উত্তর