একজন নেতাকে দূরদর্শী হতে হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর: অতীত অভিজ্ঞতার আলোকে ভবিষ্যৎ সম্পর্কে অনুমান করতে পারার সামর্থ্যকে দূরদর্শী বলে। একজন আদর্শ নেতার উত্তম গুণাবলির মধ্যে অন্যতম একটি গুণ হচ্ছে দূরদৃষ্টি। কারণ বর্তমানের পরিস্থিতির আলোকে ভবিষ্যতের পরিবেশ-পরিস্থিতি না বুঝতে পারলে প্রতিষ্ঠানের উন্নতি সম্ভব নয়। যার কারণে নেতাকে বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে ভবিষ্যতের কথা ভাবতে হয়। তাই নেতাকে দূরদৃষ্টি জ্ঞানের অধিকারী হতে হয়। কেননা নেতা তার দলীয় লোকের পথ নির্দেশক। কোনো কাজ, কখন, কোথায় ও কীভাবে করবে তার সময়ানুগ নির্দেশ নেতাই দিয়ে থাকে।
HSC Management 2nd Paper Chapter 6: নেতৃত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 6: নেতৃত্ব · সৃজনশীল
একজন নেতাকে দূরদর্শী হতে হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর