মিস সামিয়ার প্রতিষ্ঠান লোকসানমুখী হওয়ার কারণ নেতৃত্বের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করো।
উত্তর: মিস সামিয়ার প্রতিষ্ঠান লোকসানমুখী হওয়ার প্রধান কারণ হলো লাগামহীন নেতৃত্ব। এ নেতৃত্বে নেতা কর্মীদের ওপর সব দায়িত্ব ছেড়ে দেন। তিনি লক্ষ্য নির্ধারণ করলেও তা বাস্তবায়নে কোনো ভূমিকা রাখেন না। তিনি কর্মীদের তদারকি বা নিয়ন্ত্রণ করেন না। ফলে কর্মীরা নিজেদের ইচ্ছামতো কাজ করে। এ নেতৃত্বে কর্মীরা স্বেচ্ছাচারী হয়ে ওঠে বলে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন বাধাগ্রস্ত হয়। উদ্দীপকে মিস সামিয়া শখের বসে কারখানা স্থাপন করেন। তিনি কর্মীদের ওপর সব দায়িত্ব দিয়ে প্রায়ই বিদেশ ভ্রমণ করেন। ফলে মিস সামিয়ার অনুপস্থিতিতে তারা স্বেচ্ছাচারী হয়ে ওঠে। মূলত এটি তার লাগামহীন নেতৃত্বের ফল। উক্ত নেতৃত্বের ফলে প্রতিষ্ঠানটিতে শৃঙ্খলা থাকে না। ফলে কর্মীরা তাদের খেয়াল-খুশিমতো কাজ করে। এতে কাজের গতি কমে যায়। এছাড়া অপচয়ও বেড়ে যায়। ফলে প্রতিষ্ঠানটির লক্ষ্য অর্জন বাধাগ্রস্ত হয়। তাই প্রতিষ্ঠানটির ২ কোটি টাকা লোকসান হয়। অতএব, লাগামহীন নেতৃত্বের কারণে মিস সামিয়ার প্রতিষ্ঠান লোকসানমুখী হয়েছে।
HSC Management 2nd Paper Chapter 6: নেতৃত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 6: নেতৃত্ব · সৃজনশীল
মিস সামিয়ার প্রতিষ্ঠান লোকসানমুখী হওয়ার কারণ নেতৃত্বের দৃষ্টিকোণ থে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর