উদ্দীপকে উল্লিখিত মি. সামির আহমেদ তার প্রতিষ্ঠানে কোন ধরনের নেতৃত্ব প্রদান করেন? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মি. সামির আহমেদ তার প্রতিষ্ঠানে মুক্ত বা লাগামহীন নেতৃত্ব প্রদান করেন। যে নেতৃত্বে নেতা কাজ আদায়ের ক্ষেত্রে সম্পূর্ণ নির্লিপ্ত থাকে এবং কর্মীদের কার্য সম্পাদনে সর্বাধিক স্বাধীনতা প্রদান করেন তাকে মুক্ত বা লাগামহীন' নেতৃত্ব বলে। এ ধরনের নেতৃত্বে নেতা তার অধস্তন কর্মীদের অবাধে কাজ করার সুযোগ দেন অর্থাৎ নেতা অধস্তনদের কাজে হস্তক্ষেপ গ্রহণ করেন না। এক্ষেত্রে নেতা শুধু পরামর্শকের ভূমিকা পালন করেন। উদ্দীপকে মি. সামির আহমেদ PQS নামে একটি একটি প্লাস্টিক কারখানার মালিক। উৎপাদন লক্ষ্যমাত্রা তিনি নিজেই নির্ধারণ করেন।এরপর কর্মীদের কাছ থেকে নিজেকে দূরে রাখেন। কোনো সমস্যা হলে তিনি কোনো ধরনের হস্তক্ষেপ করেন না এবং কর্মীরা নিজেরাই সমস্যা সমাধান করেন। জনাব সামির আহমেদের নেতৃত্বটি লাগামহীন নেতৃত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত মি. সামির আহমেদ তার প্রতিষ্ঠানে লাগামহীন নেতৃত্ব প্রদান করেন।
HSC Management 2nd Paper Chapter 6: নেতৃত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 6: নেতৃত্ব · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মি. সামির আহমেদ তার প্রতিষ্ঠানে কোন ধরনের নেতৃত্ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর