উদ্দীপকে উল্লিখিত বর্তমান পরিস্থিতি মোকাবিলায় কোন ধরনের নেতৃত্ব অধিকতর প্রয়োগযোগ্য বলে তুমি মনে কর? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটির বর্তমান পরিস্থিতি মোকাবেলায় পিতৃসুলভ নেতৃত্ব বেশি কার্যকর বলে আমি মনে করি। যে নেতৃত্বে নেতা সর্বময় ক্ষমতার অধিকারী হলেও কাজ আদায়ের ক্ষেত্রে কর্মীদের সাথে পিতা-পুত্রের ন্যায় ও সদয় আচরণের মাধ্যমে কর্মীদের কাছ থেকে কাজ আদায় করেন তাকে পিতৃসুলভ নেতৃত্ব বলে। এরূপ নেতৃত্বে নেতা দলের সদস্যদের প্রতি পিতৃতুল্য আচরণ করেন এবং পিতার মতই অধস্তনদের স্নেহ ও মমতার বন্ধনে আবদ্ধ করে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এক সঙ্গে কাজ করেন। উদ্দীপকে মিসেস শায়লা রহমান ইউনিক এ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজের নির্বাহী পরিচালক। তিনি গণতান্ত্রিক পদ্ধতিতে কার্য পরিচালনা করেন। কর্মীদের বিভিন্ন অসুবিধার কথা তিনি শোনেন এবং তা সমাধানর চেষ্টা করেন। নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত নিতে মতামত দেওয়ার সুযোগ পেয়ে কর্মীরা কর্তৃপক্ষের প্রতি সন্তুষ্ট। সম্প্রতি কর্মী ব্যবস্থাপনা ও পণ্যের মানের কারণে প্রতিষ্ঠানটি আইএসও সনদ লাভকরে। তবে প্রতিযোগী প্রতিষ্ঠানের ইন্ধনে কিছু শ্রমিক উক্ত প্রতিষ্ঠান ছেড়ে অন্য প্রতিষ্ঠানে চলে যায়। বর্তমান পরিস্থিতিতে উদ্দীপকের মিসেস শায়লার উচিত তার প্রতিষ্ঠানে পিতৃসুলভ নেতৃত্ব অনুসরণ করা। কারণ এরূপ নেতৃত্বে নেতা একক কর্তৃত্ব ভোগ করলেও তিনি কর্মীদের প্রতি সদয় থাকেন। এছাড়াও এরূপ নেতৃত্বে নেতা কর্মীদের সাথে সুসম্পর্ক তৈরি করেন, ক্ষমতা সুরক্ষিত রাখেন এবং পরিবেশ পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া: হয়। এর ফলে নেতার প্রতি কর্মীদের আনুগত্য সৃষ্টি হয় এবং তার' দেওয়া নির্দেশ সহজেই মেনে নেয়।
HSC Management 2nd Paper Chapter 6: নেতৃত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 6: নেতৃত্ব · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বর্তমান পরিস্থিতি মোকাবিলায় কোন ধরনের নেতৃত্ব অধি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর