নির্দেশনাকে প্রশাসনের হৃৎপিণ্ড বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর: পরিকল্পনা বাস্তবায়নের জন্য কর্মীদের কাজে আদেশ-নির্দেশ প্রদান করাকে নির্দেশনা বলে। নির্দেশনা হলো সংগঠনের চালিকাশক্তি। ইঞ্জিন যেভাবে চালু করে এতে গতি সঞ্চার করা হয়। ব্যবস্থাপনায়ও লক্ষ্যার্জনে প্রয়োজনীয় উপায়-উপকরণকে সংহত করে একে সচল করতে নির্দেশনা কার্যক্রম পরিচলনা করে। অর্থাৎ প্রতিষ্ঠানের গতিশক্তি শুধু নির্দেশনার ওপর নির্ভরশীল। তাই কার্যকর নির্দেশনা ছাড়া ব্যবস্থাপনার সকল আয়োজন ব্যর্থ হবে। এজন্যই নির্দেশনাকে 'প্রশাসনের হৃৎপিণ্ড' বলা হয়।
HSC Management 2nd Paper Chapter 6: নেতৃত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 6: নেতৃত্ব · সৃজনশীল
নির্দেশনাকে প্রশাসনের হৃৎপিণ্ড বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর