স্বৈরতান্ত্রিক নেতৃত্বের বিপরীত নেতৃত্ব বলতে কী বোঝায়?
উত্তর: স্বৈরতান্ত্রিক নেতৃত্বের বিপরীত নেতৃত্ব হলো গণতান্ত্রিক নেতৃত্ব। স্বৈরতান্ত্রিক নেতৃত্বে নেতা ক্ষমতা কুক্ষিগত করে রাখে। ইচ্ছেমতো সিদ্ধান্ত গ্রহণ করে, ভয়ভীতি দেখিয়ে কাজ আদায় করে। গণতান্ত্রিক নেতৃত্ব স্বৈরতান্ত্রিক নেতৃত্বের সম্পূর্ণ বিপরীত। গণতান্ত্রিক নেতৃত্বে নেতা প্রতিষ্ঠানের যেকোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কর্মীদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেন। এক্ষেত্রে বলপ্রয়োগ, ভয়ভীতি প্রদর্শন, ক্ষমতা ও ব্যক্তিত্বের প্রভাব না খাটিয়ে গণতান্ত্রিক নেতা কর্মীদের মতামত ও অনুভূতি বিবেচনা করে তাদের সম্মতির ভিত্তিতে তাদের কাছ থেকে কাজ আদায় করে নেন।
HSC Management 2nd Paper Chapter 6: নেতৃত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 6: নেতৃত্ব · সৃজনশীল
স্বৈরতান্ত্রিক নেতৃত্বের বিপরীত নেতৃত্ব বলতে কী বোঝায়?
উত্তর