উদ্দীফকে গৃহীত নির্দেশনা কৌশল সকল প্রতিষ্ঠানে সবসময় সুফল বয়ে আনবে তার কোনো নিশ্চয়তা আছে? তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে গৃহীত পরামর্শমূলক নির্দেশনা কৌশল সকল প্রতিষ্ঠানে সবসময় সুফল বয়ে আনবে এর কোনো নিশ্চয়তা নেই। এ নির্দেশনা পদ্ধতিতে নেতা প্রতিষ্ঠানের যেকোনো সিন্ধান্ত গ্রহণের পূর্বে কর্মীদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেন। পরামর্শমূলক নির্দেশনা পদ্ধতিতে নির্দেশদাতা অধস্তন কর্মীদের সাথে বৈঠকে মিলিত হয় এবং নির্দেশের ভালোমন্দ উভয়দিক আলোচনা করে একটি সিদ্ধান্তে উপনীত হন। উদ্দীপকে মি. আজম একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তার প্রতিষ্ঠানের উৎপাদন মাত্রা কীভাবে বৃদ্ধি করা যায় তা নিয়ে আলোচনার জন্য একটি সভার আহবান করলেন, সেখানে উৎপাদন কার্যে নিয়োজিত সকলেই উপস্থিত ছিল। তাদের সাথে আলাপ-আলোচনার প্রেক্ষিতে কিছু সিদ্ধান্ত গ্রহণ করলেন। এতে অল্প সময়ের মধ্যেই তিনি ইতিবাচক ফলাফল লক্ষ্য করলেন। উদ্দীপকের ব্যবস্থাপনা পরিচালক তার প্রতিষ্ঠান পরিচালনায় পরামর্শমূলক নির্দেশনা পদ্ধতি ব্যবহার করছেন। কিন্তু এরূপ নির্দেশনা পদ্ধতির যেমন অনেক সুবিধা রয়েছে, তেমনি কিছু অসুবিধাও রয়েছে। যেমন- আলোচনার শেষ পর্যন্ত অনেক সময় সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না, এরূপ নির্দেশনা পদ্ধতি অনেক সময় সাপেক্ষ ফলে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয়, ব্যয় বৃদ্ধি পায়, গোপন তথ্য প্রকাশ পায়। উক্ত অসুবিধাগুলো বিবেচনা করে বলা যায়, সকল প্রতিষ্ঠানে পরামর্শমূলক নির্দেশনা সবসময় সুফল বয়ে আনবে বিষয়টি এমন নয়।
HSC Management 2nd Paper Chapter 6: নেতৃত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 6: নেতৃত্ব · সৃজনশীল
উদ্দীফকে গৃহীত নির্দেশনা কৌশল সকল প্রতিষ্ঠানে সবসময় সুফল বয়ে আনবে ত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর